আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরাকে ফেরি ডুবে নিহত ৭১

ইরাকে ফেরি ডুবে নিহত ৭১

ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে ফেরি ডুবে ৭১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার কুর্দিদের ফার্সি নববর্ষ ‘নওরুজ’ উদযাপন শেষে উম্ম রাবেন দ্বীপ থেকে ফেরার পথে ফেরিটি ডুবে যায়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় বহু নারী ও শিশু আহত হয়েছেন। অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সা’দ মান বার্তাসংস্থা এপিকে বলেছেন, বৃহস্পতিবারের দুর্ঘটনায় ৭১ জন নিহত হয়েছেন। ফেরি ডুবে যাওয়ার পর ১৯ শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

মসুলের প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ফেরির যাত্রীদের মধ্যে অন্তত ১০০ জনই সাঁতার জানতে না। দমকল বাহিনী নদীতে নিখোঁজদের সন্ধান করছেন।

দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে অনেককে নদীতে ভাসতে দেখা গেছে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে আলজাজিরার প্রতিনিধি নাতাশা গোনেইম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে।

এতে দেখা যায়, একটি ফেরি ডুবে যাচ্ছে... লোকজন টাইগ্রিস নদীতে ঝাপিয়ে পড়ছেন। অন্যদের উদ্ধার করছে। নদীর তীরে অনেকেই আর্তনাদ করছেন।

উত্তরাঞ্চলের নিভে প্রদেশের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান হুসাম খলিল বার্তাসংস্থা এপিকে বলেন, কারিগরি ত্রুটির কারণে ফেরিটি ডুবে যায়। সাঁতার না জানায় নারী ও শিশুদের মৃত্যু বেশি হয়েছে।

মসুল থেকে চার কিলোমিটার দূরে পর্যটন এলাকা উম্ম রাবেন দ্বীপে নববর্ষ উদযাপনে গিয়েছিলেন ২ শতাধিক মানুষ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত