আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গুগলকে দেড় বিলিয়ন ইউরো জরিমানা

গুগলকে দেড় বিলিয়ন ইউরো জরিমানা

সার্চ জায়ান্ট গুগলকে দেড় বিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। অনলাইন বিজ্ঞাপনী বাজারে নিয়ম ভাঙার কারণে বুধবার প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

২০১৭ সাল থেকে এখন পর্যন্ত গুগলের বিরুদ্ধে ইউ কর্তৃপক্ষ যত জরিমানা করেছে তার মধ্যে এবারেরটি তৃতীয় সর্বোচ্চ। ইউকেকে বিশ্বের সবচেয়ে কার্যকরী পর্যবেক্ষক হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে সেখানে বার বার জরিমানার সম্মুখীন হয় বিভিন্ন প্রতিষ্ঠান।

ইউ কর্তৃপক্ষ বলছে, গুগল তাদের নীতি ভেঙেছে। ইউরোপের যেসব প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে গুগলের সার্চ বার ব্যবহার করে সেখানে গুগল কর্তৃপক্ষ অযৌক্তিক নীতি ব্যবহার করায় জরিমানা গুণতে হচ্ছে।

এদিকে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, গুগল সেখানে এমন নীতি চালু রেখেছিল যার মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলো নিয়মানুযায়ী বিজ্ঞাপন পাচ্ছিল না। এ সম্পর্কে গুগল কর্মকর্তা কেন্ট ওয়াকার বলেন, আমরা সবসময় সঠিক প্রতিযোগিতায় বিশ্বাসী এবং সবার কথা চিন্তা করি। এরই মধ্যে এসব বিষয়ে পরিবর্তন আনা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আরও পরিবর্তন আনা হবে।

প্রসঙ্গত, গত বছর বাজারে নিয়ম না মেনে আধিপত্য বিস্তারের জন্য গুগলকে ৪ দশমিক ৩ বিলিয়ন ইউরো এবং তার আগের বছর শপিং সার্চ রেজাল্টে অনৈতিক হস্তক্ষেপের জন্য ২ দশমিক ৪ বিলিয়ন ইউরো জরিমানা করে ইইউ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত