আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্রাইস্টচার্চে হামলা নিয়ে উল্লাস প্রকাশে চাকরি হারানো ব্যক্তি ভারতীয়!

ক্রাইস্টচার্চে হামলা নিয়ে উল্লাস প্রকাশে চাকরি হারানো ব্যক্তি ভারতীয়!

নিউজিল্যান্ডের দুই মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর বর্বোরচিত হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে চাকরি হারানো কর্মচারীর পরিচয় মিলেছে। তিনি ভারতীয় নাগরিক। গত ২০ মার্চ আমিরাতের নিরাপত্তা কোম্পানি ট্রান্সগার্ড কর্মচারীকে ছাঁটাই নিয়ে এক বিবৃতি দেয়।

যেখানে বলা হয়, ট্রান্সগার্ডের এক কর্মচারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ক্রাইস্টচার্চে মসজিদে ঘৃণ্য হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে অপমানসূচক মন্তব্য করে।


এ বিষয়ে ট্রান্সগার্ডের ব্যবস্থাপনা পরিচালক গ্রেগ ওয়ার্ড বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ফলে ওই মন্তব্যের কারণে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিচারের মুখোমুখি করার জন্য তাকে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।

সেই সময় অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই হামলার ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ করা হয়েছিল, সেই আইডিতে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেয়া রয়েছে।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট। তার ওই হামলায় ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে। আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে মসজিদে হামলার এ ঘটনাকে কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত