আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র : জরিপ

৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র : জরিপ

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক মনে করেন, আগামী ৩০ বছরের মধ্যে দেশটি বিশ্বে প্রভাব হারাবে। এমন তথ্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে।

শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম পার্সটুডে। এতে বলা হয়, এই জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রের ১০ জনের ছয়জন মনে করেন যে ২০৫০ সালের মধ্যে দেশটি বিশ্বের কম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে।

এই ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংগঠনের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সব বর্ণ ও গোত্রের মানুষ এমনটি মনে করেন। তবে শ্বেতাঙ্গ ও তুলনামূলকভাবে বেশি শিক্ষিত মানুষদের মধ্য এই ধারণার ব্যাপক বিস্তার ঘটেছে।

জরিপ অনুসারে, দেশটির ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ও সমর্থকদের ৬৫ শতাংশ এই ধারণা পোষণ করছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্য ও সমর্থকদের মধ্যে ৫২ শতাংশ মনে করছেন ২০৫০ সালে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র।

দেশটির অনেক নাগরিক মনে করেন এই সময়ে বিশ্বে প্রভাব বাড়বে চীনের। এছাড়া আগামী ৩০ বছরের মধ্যে দেশটি যুক্তরাষ্ট্রকে অবশ্যই ছাড়িয়ে যাবে এমনটিও মনে করছেন অনেকে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ, জাতীয় ঋণ এবং স্বাস্থ্যখাতে ব্যয়ের বিষয়ে দেশটির জনগণ খুবই হতাশ বলেও দেখা গেছে এই জরিপে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত