আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইসরায়েল ডাকাতদের রাষ্ট্র : মাহাথির

ইসরায়েল ডাকাতদের রাষ্ট্র : মাহাথির

ইসরায়েলকে ‘ডাকাতদের রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইসরায়েল ছাড়া মালয়েশিয়ার সঙ্গে সব দেশেরই সম্পর্কই ভালো। তুরস্কভিত্তিক আনাদালু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানে তিন দিনের সফরকালে এক বক্তৃতায় মাহাথির বলেন, আমরা ইহুদীদের বিরুদ্ধে নই। তবে ফিলিস্তিনে যা করছে এজন্য তাদের স্বীকৃতি দিতে পারবো না আমরা। আপনারা একটি রাষ্ট্রের হয়ে অন্য কারও ভূমি দখল করতে পারেন না। এটা ডাকাতদের রাষ্ট্রের মতো কাজ।

গোলান অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে- এই ঘোষণা দেয়ার সময় হয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের একদিন পর ইসরায়েলকে ‘ডাকাতদের রাষ্ট্র’ বললেন মাহাথির।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। তবে বিশ্বের কোনও দেশ তার স্বীকৃতি দেয়নি। এমনকি জাতিসংঘও এখন পর্যন্ত গোলানকে ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দেয়নি।

তিন দিনের সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরে যান মাহাথির মোহাম্মাদ। এর আগে পাকিস্তান তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক ‘নিশান-ই-পাকিস্তান’ প্রদান করে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত