আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মালিতে বন্দুকধারীদের গুলিতে ১৩৪ জন নিহত

মালিতে বন্দুকধারীদের গুলিতে ১৩৪ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মুসলিম সংখ্যালঘু ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে বন্দুকধারীদের হামলার কমপক্ষে ১৩৪ জন নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি ওই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, দেশটির মপটি অঞ্চলের ওগোসাগোয় ওই গ্রামে হামলার আগে গ্রামবাসীদের ঘরবাড়ি ঘিরে ফেলে বন্দুকধারীরা।

সংখ্যালঘু ফুলানি সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করেই শনিবারের ওই হামলা চালানো হয়। এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন সহিংসতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে জাতিসংঘের প্রতিনিধি দল মালি সফর করছে।

মালির একজন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, শনিবারের ভয়াবহ ওই হামলায় ভুক্তভোগীদের ‘বন্দুক ও চাপাতি’দিয়ে হত্যা করা হয়েছে।

পার্শ্ববর্তী ওয়েনকোরো গ্রামের মেয়র চিক হারুনা সানকারে এই হামলাকে একটি ‘গণহত্যা’হিসেবে বর্ণনা করেছেন।

খবরে বলা হয়েছে, ডনগন শিকারিদের ঐতিহ্যগত পোশাক পরিহিত বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। জমি ও পানি ব্যবহারের অধিকার নিয়ে প্রায়ই ডনগন শিকারি ও ফুলানি পশুপালক সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে ওই হামলার পেছনে মালির সেনাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করেছে ফুলানি সম্প্রদায়। তাদের দাবি, শিকারিদের অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করেছে মালির সেনাবাহিনী।

গত বছর ডনগন শিকারি ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার মালিভিত্তিক আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গ্রুপ জানায়, তারা গত সপ্তাহে একটি সেনাভিত্তিতে হামলা চালিয়ে ২০ জন সেনাসদস্যকে হত্যা করেছে। ফুলানি সম্প্রদায়ের ওপর হামলার জবাবে পাল্টা হামলা করা হয়েছে বলে দাবি জানায় গ্রুপটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত