আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চিকিৎসার জন্য মুক্তি পেলেন নওয়াজ শরিফ

চিকিৎসার জন্য মুক্তি পেলেন নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামিন আবেদন মঞ্জুর করেছে দেশটির সুপ্রিমকোর্ট।

ছয় সপ্তাহের জামিন আবেদন মঞ্জুর করে তাকে পাকিস্তানেই চিকিৎসা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যেতে পারবেন না। খবর ডন ও জিও নিউজের। মঙ্গলবার প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনানিতে অংশ নেন।

নওয়াজ শরিফের আইনজীবী খাজা হারিস আট সপ্তাহের জামিন আবেদন করলে আদালত তা ছয় সপ্তাহের জন্য মঞ্জুর করে। ৫০ হাজার রুপি মুচলেকা নিয়ে দেয়া এ জামিনে বলা হয়, এ সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেননা।

সংক্ষিপ্ত রায়ে সুপ্রিমকোর্ট জানায়, নওয়াজ শরীফের এ জামিন বাড়ানো যেতে পারে। ছয় সপ্তাহ শেষে যদি সময়বৃদ্ধি করতে হয়, তাহলে হাইকোর্টের শরণাপন্ন হতে হবে।

মুক্তির দিন থেকে ছয় সপ্তাহের হিসাব শুরু হবে বলেও জানায় আদালত।

গত ২৪ ডিসেম্বর একটি মামলায় নওয়াজ শরীফকে দেশটির দুর্নীতিবিরোধী আদালত সাত বছরের দেন। গত মাসে ইসলামাবাদ হাইকোর্টে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করে দিয়েছিল আদালত।

বাবার জামিন লাভের পর আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছেন মেয়ে মরিয়ম নওয়াজ। সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি ও পিএমএল-এন মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেবসহ পিএমএল-এন নেতারা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত