আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

মার্কিন সেনাবাহিনী ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছেন, এ ধরণের পরীক্ষা বিশ্বের কৌশলগত ভারসাম্য বিনষ্ট করবে।

আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের হুমকি সফলভাবে ঠেকাতে ভূমিভিত্তিক মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বা জিএমডি ব্যবহার করা গেছে। এর মাধ্যমে লক্ষ্যবস্তুকে সফলভাবে ঠেকানো এবং ধ্বংস করা গেছে বলে জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ।

চার হাজার মাইল দূরের আইসিবিএম ধ্বংস করার জন্য দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। ২০১৭ সালের পর এই প্রথম জেএমডির পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র।

২০১৭ সালে জেএমডি ব্যবস্থা আলাস্কা এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের পরিকল্পনা করেছিল মার্কিন সরকার। ফলে এটি রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠবে বলে সে সময় মন্তব্য করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তখন তিনি বলেন, এতে বিশ্বের কৌশলগত ভারসাম্য বিনষ্ট হবে। রাশিয়া এটি নীরবে মেনে নেবে না বলেও ঘোষণা দিয়েছিলেন পুতিন। তিনি বলেছিলেন, কীভাবে এর জবাব দেয়া হবে তা নিয়ে চিন্তাভাবনা করছে মস্কো।

উল্লেখ্য, গত মাসের শুরুর দিকে পরমাণু অস্ত্র রোধের এক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের প্রত্যাহার করে নেয়। শীতল যুদ্ধের সময় করা এই চুক্তিটির নাম মধ্য-পাল্লার পরমাণু শক্তি চুক্তি যা সংক্ষেপে আইএনএফ নামে পরিচিত।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত