আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সমকামিতার জন্য পাথর ছুঁড়ে, চাবুক মেরে মৃত্যুদণ্ড চালু হচ্ছে ব্রুনাইতে

সমকামিতার জন্য পাথর ছুঁড়ে, চাবুক মেরে মৃত্যুদণ্ড চালু হচ্ছে ব্রুনাইতে

আগামী সপ্তাহে ব্রুনাইতে সমকামিতার সাজা হিসেবে কঠোর মৃত্যুদণ্ডের আইন চালু হতে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল বুধবার জানায়, তেল সমৃদ্ধ ছোট্ট দেশটিতে ইতিমধ্যে শরীয়া আইনের আওতায় সমকামিতার জন্য দশ বছর কারাদণ্ডের বিধান চালু আছে। কিন্তু আগামী মাসের প্রথম থেকে দেশটির সরকার পেনাল কোড সংশোধনের পরিকল্পনা করছে। এই পরিবর্তনের ফলে সমকামীদেরকে পাথর ছুঁড়ে হত্যা বা চাবুক মেরে হত্যা করা যাবে এবং চোরদের অঙ্গচ্ছেদ করা যাবে।

ডেইলি মেইল জানায়, মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রুনাইয়ের এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে। সমকামিতাকে অপরাধ বিবেচনা করে দেয়া ইসলামী শাস্তির বিধানকে 'বিদ্বেষপূর্ণ' হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৪ সালে ইসলামি ক্রিমিনাল ল' বা দণ্ডবিধি চালু করে ব্রুনাই। এই আইনের আওতায় বিবাহবহির্ভূত গর্ভধারণ এবং জুমার নামাজ বাদ দেয়ার জন্য কারাদণ্ডের বিধান চালু করা হয়।

সমকামিতার জন্য দশ বছর কারাদণ্ডের ব্যবস্থা আগে থেকেই ছিল ব্রুনাইতে। সংশোধিত আইনের আওতায় ব্যাভিচার, পায়ুকাম, ও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত মুসলিমদেরকে চাবুক মেরে বা পাথর ছুঁড়ে হত্যা করা যাবে বলা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য এই নতুন শাস্তিগুলো ব্রুনাইয়ের শরীয়া পেনাল কোডের নতুন ধারায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং আগামী ৩ এপ্রিল থেকে এগুলো বলবৎ করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত