আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানে কেউ হামলা করতে গেলে দ্বিতীয়বার চিন্তা করবে : মাহাথির

পাকিস্তানে কেউ হামলা করতে গেলে দ্বিতীয়বার চিন্তা করবে : মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, পাকিস্তানের যে সামরিক শক্তি আছে তাতে দেশটির ওপর কেউ হামলার পরিকল্পনা করতে গেলে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বর্নমা’ একথা জানিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেন, গত ২৩ মার্চ ‘পাকিস্তান ডে’ উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে পাকিস্তানের বিমান বাহিনী যে তৎপরতা ও দক্ষতা দেখিয়েছে তাতে এটা পরিষ্কার হয়েছে যে, দেশটির সশস্ত্র বাহিনী নিজেদের সীমান্ত রক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন,‘পাকিস্তান নিজেরাই যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। সেই বিমানের পারফরমেন্স ও প্রযুক্তিও খুবই চমৎকার। পাকিস্তানের সামরিক বাহিনী কতটা শক্তিশালী আমি পুরোপুরি জানি না, তবে দেশটির ক্ষেপণাস্ত্র যদি পরমাণু ওয়ারহেড বা অস্ত্র বহন করতে পারে তাহলে পাকিস্তানের ওপর হামলার আগে সবাই দ্বিতীয়বার ভাববে।’

দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে মাহাথির মোহাম্মাদ বলেন, তিনি ও ইমরান খান একই ধরনের সমস্যার মুখোমুখি। দুই দেশেরই আগের শাসকদেরকে দুর্নীতির জন্য আদালতে আনতে হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত