আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচারণা বন্ধ করল ফেসবুক

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচারণা বন্ধ করল ফেসবুক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালানোর সময় ঘাতক ব্রেনটন টেরেন্টের ফেসবুক লাইভ কেন প্রচার করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সে বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। হত্যাযজ্ঞের লাইভ প্রচার করায় সমালোচনা শুনতে হয়েছিল ফেসবুককে।

এ প্রেক্ষিতে শ্বেতাঙ্গ বর্ণবাদের 'স্তুতি বা প্রশংসা, সমর্থন এবং প্রতিনিধিত্বমূলক' কোন ধরণের পোষ্ট ব্লকের ঘোষণা দিয়েছে ফেসবুক।

বুধবার এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে শ্বেতাঙ্গ বর্ণবাদের প্রশংসা, সমর্থন এবং প্রতিনিধিত্বমূলক' কোন ধরণের পোস্টই আর এ মাধ্যমে শেয়ার করা যাবে না। খবর বিবিসি বাংলার।

এ বিষয়ে ফেসবুক তিন মাস পর্যালোচনা করেছে জানিয়ে ওই ব্লগ পোস্টে বলা হয়, 'সুশীল সমাজ এবং একাডেমিকদের সঙ্গে তিন মাস আলোচনার পর সংস্থাটি বুঝতে পেরেছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ ও সংগঠিত 'হেট ক্রাইমে'র থেকে আলাদা করা যাবে না।

এ ছাড়া যেকোন জঙ্গি মতাদর্শ প্রচারে ব্যবহৃত সরঞ্জামাদি চিহ্নিত এবং ব্লক করার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

এ ধরণের জিনিসপত্র ফেসবুকে যারা সার্চ করবেন তাদের তথ্য সরাসরি উগ্র জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কাজ করে এমন সংস্থার কাছে পাঠানো হবে বলেও জানায় সংস্থাটি।

গত ১৫ মার্চ অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট একটি গো-প্রো ক্যামেরা ব্যবহার করে হত্যাকাণ্ডের ঘটনাটি সরাসরি সম্প্রচার করে। তার এ লাইভ ভিডিওর মাধ্যমে বীভৎস এ হত্যাকাণ্ডটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ।

১৭ মিনিটের ভিডিওটি ফেসবুক ছাড়াও ইউটিউব ও টুইটারে শেয়ার হলে পরে তা সরিয়ে নেওয়া হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন ভিডিওটি মুছে ফেলার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন ফেসবুকের কাছে জানতে চাইবেন বন্দুকধারী ওই হত্যাযজ্ঞ কীভাবে লাইভ প্রচার করতে পারল।

ক্রাইস্টচার্চের ঘটনার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে জঙ্গি মতাদর্শ প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে যাতে ব্যবহার না করা হয়, সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকেই।

নিউজিল্যান্ডের ঘটনায় সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেছেন, এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল 'প্রকাশক, শুধু পোষ্টম্যান বা বার্তাবাহক না'।

হত্যাযজ্ঞের লাইভ প্রচার করায় ফেসবুক ও গুগলে বিজ্ঞাপন দেয়া বন্ধ করেছিল নিউজিল্যান্ডের বৃহত্তম কোম্পানিগুলো।

এএসবি ব্যাংক, লোট্টো এনজেড, বার্গার কিং, ও স্পার্কের মতো ব্র্যান্ডের মতো নিউজিল্যান্ডের প্রতিষ্ঠানগুলো অনিয়ন্ত্রিত ফেসবুক লাইভের প্রতিবাদ জানাতে এ সিদ্ধান্ত নিয়েছিল। ইন্টারনেটে অনিয়ন্ত্রিত কনটেন্টের কারণে যে ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানগুলো।

এদিকে ফরাসী মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ ওই ফুটেজ ব্যবহারের জন্য ফেসবুক এবং ইউটিউবের প্ল্যাটফর্ম ব্যবহার করার কারণে তাদের বিরুদ্ধে মামলা করছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত