আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চতুর্থবারের মতো ব্রেক্সিট চুক্তি প্রস্তাবে ভোট চান মে

চতুর্থবারের মতো ব্রেক্সিট চুক্তি প্রস্তাবে ভোট চান মে

টানা তিনবার ব্যর্থ হওয়ার পর চতুর্থবারের মতো ব্রেক্সিট চুক্তি প্রস্তাবের ওপর পার্লামেন্টে ভোটাভুটির আয়োজনের চেষ্টা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট চুক্তিতে সমর্থন দেওয়া আইনপ্রণেতাদের সংখ্যা বাড়তে থাকায় তিনি  এ উদ্যোগ নিতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

শুক্রবার তৃতীয় বারের মতো পার্লামেন্টে থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা প্রত্যাখ্যাত হয়। ৫৮ ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হয় তার চুক্তি পরিকল্পনা। এরপরই তিনি বলেছিলেন, যুক্তরাজ্যের ‘একটি বিকল্প পথে এগুনোর প্রয়োজন।’

সোমবার দ্বিতীয় দফায় ‘ইঙ্গিতসূচক ভোট’ হওয়ার পর সব দলের এমপিরা বিকল্প ব্যবস্থার বিষয়টি সমর্থনের ব্যাপারে তারা পরীক্ষা-নিরীক্ষা করবেন।

এদিকে বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী থেরেসাকে তার পরিকল্পনায় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। অন্যথায় তাকে পদত্যাগের অনুরোধ করেছেন।

থেরেসার সরকারকে সমর্থন দানকারী উত্তর আয়ারল্যান্ডের ডিউপি দলও চুক্তির বিরোধিতা অব্যাহত রেখেছে।

অবশ্য ১০ নং ডাউনিংস্ট্রিটের সূত্র জানিয়েছে, হাউজ অব কমন্সে নিজের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা অব্যাহত রাখবেন প্রধানমন্ত্রী। মে’র মন্ত্রিসভার দাবি, প্রধানমন্ত্রী সঠিক পথেই আছেন। এর আগে তার ব্রেক্সিট প্রস্তাব ১৪৯ ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হয়েছিল। এবার সেই সংখ্যা নেমে ৫৮ হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত