আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফের মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

ফের মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত ফের বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এক টুইটার বার্তায় এ হুমকি দেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সঙ্গে লাগোয়া প্রতিবেশি দেশ মেক্সিকো অবৈধ অভিবাসীদের অবাধে সীমান্ত অতিক্রমের সুযোগ দিচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। টুইটার বার্তায় তিনি লিখেছেন, এ কারণে ‘দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেয়া হতে পারে’।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে প্রবেশ করতে চাওয়া অবৈধ অভিবাসীর ঢল বন্ধে সহযোগিতা করার ব্যাপারে মেক্সিকো কিছুই করছে না। এ ব্যাপারে তারা সবকিছু করার কথা বললেও বাস্তবে দেশটি কোন পদক্ষেপ নেয়নি তারা’।

ট্রাম্প নতুন করে এ সীমান্ত বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে বলেন, ‘একইভাবে হন্ডুরাস, গুয়েতেমালা ও এল সালভাদর বছরের পর বছর ধরে আমাদের অর্থ নিলেও তারাও কিছু করছে না। এটা খুবই খারাপ।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে পৃথক দু’টি দেশ হলেও তাদের মধ্যে ব্যাপক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।তাছাড়া বিশ্বের ব্যস্ততম সীমান্তগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত।

মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখান করে সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বিষয়ে অনেক কিছুই করছি।’

তিনি সীমান্তে মানুষের ঢল থামানো তার সরকারের পদক্ষেপ সম্পর্কে আরও বলেন, ‘আমাদের যা কিছু করার সুযোগ আছে আমরা তার সবকিছুই করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কোনভাবে বিরোধে জড়াতে চাই না।’

প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে অভিবাসীর ঢল ঠেকাতে দেয়াল নির্মাণ করতে মরিয়া হয়ে গেছেন। তিনি দেয়াল নির্মাণে কংগ্রেস থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পেয়ে জরুরি অবস্থাও জারি করেন। সম্প্রতি তার দেয়াল নির্মাণ তহবিলে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ১০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত