আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ২

পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ২

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি বিনিময়ের সময় বিএসএফের এক কর্মকর্তা ও এক শিশু নিহত হয়েছে। এছাড়া ৪ ভারতীয় সেনা জওয়ানসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ বেসামরিক ব্যক্তি রয়েছেন বলে জানা যায়।

সোমবার ভারত অধিকৃত কাশ্মিরের পুঞ্চ সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে তুমুল গোলাগুলি বিনিময় হয়। বিএসএফের এক কর্মকর্তা বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনারা ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে গুলিবর্ষণ করে।

গণমাধ্যমের একটি সূত্র বলছে, নিয়ন্ত্রণরেখা বরাবর, মানকোট ও কৃষ্ণাঘাঁটি সেক্টরে ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গুলি ও শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এদিকে সোমবার অন্য একটি ঘটনায় জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার জন স্বাধীনতাকামী নিহত ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। সোমবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার লসসিপোরা এলাকায় নিহত চার স্বাধীনতাকামীর নাম তৌসিফ আহমদ ইতু, জাফর আহমদ পল, আকিব আহমেদ কুমার ও মোহাম্মদ শফি ভাট। তাদের বাড়ি কাশ্মিরের পুলওয়ামা ও সোপিয়ানে।

জম্মু-কাশ্মির পুলিশের দাবি, নিহতরা সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদীন ও লস্কর-ই-তাইয়্যেবার সদস্য।

পুলিশের এক মুখপাত্র বলেন, বিশ্বস্তসূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হলে স্বাধীনতাকামীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ‘গুলিবর্ষণ করে’। এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ‘প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার’ হয়েছে। সংঘর্ষে তিন সেনা জওয়ান ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশের এক মুখপাত্র জানান। সূত্র : পার্স টুডে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত