আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আগুন নেভাতে গিয়ে চীনে ফায়ার সার্ভিসের ২৭ কর্মী নিহত

আগুন নেভাতে গিয়ে চীনে ফায়ার সার্ভিসের ২৭ কর্মী নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের বনে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেছে দেশটির ফায়ার সার্ভিসের ২৭ কর্মীর। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করতে গিয়ে প্রাণ গেছে আরও তিন বেসামরিক নাগরিকের। সোমবার চীন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয় বলছে, সিচুয়ান প্রদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সমতল থেকে ৩ হাজার ৮০০ মিটার উঁচুতে শনিবার থেকে শুরু হওয়া এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাত শতাধিক কর্মী মোতায়েন করা হয়। কিন্তু রোববার হঠাৎ বাতাস উল্টো দিক থেকে প্রবাহিত হতে শুরু করে।

ফলে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সাতাশ কর্মী-সহ ৩০ জনের প্রাণহানি ঘটে। এই ৩০ জনের সঙ্গে রোববার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষের। তাদের খোঁজে চিকিৎসক ও মেডিক্যাল সামগ্রী-সহ ওই এলাকায় দুটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়।

সম্প্রতি রাজধানী বেইজিং-সহ বিভিন্ন অঞ্চলের বনে অগ্নিকাণ্ডের ঘটনা সামাল দিতে রীতিমতো লড়াই করছে দেশটির নিরাপত্তাবাহিনী। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে প্রচণ্ড শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

২০১৫ সালের পর দেশটিতে এবারই এতসংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীর প্রাণহানির ঘটনা ঘটলো। ওই বছর দেশটির তিয়ানজিনের একটি রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭৩ জন নিহত হয়। এদের অধিকাংশই দেশটির ফায়ার সার্ভিসের কর্মী।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত