আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আরব আমিরাতে পরিবারসহ থাকতে পারবে বিদেশি কর্মীরা

আরব আমিরাতে পরিবারসহ থাকতে পারবে বিদেশি কর্মীরা

সংযুক্ত আরব আমিরাতে পরিবারসহ থাকতে পারবে বিদেশি কর্মীরা। রোববার দেশটির মন্ত্রিপরিষদে এ সংক্রান্ত সংশোধিত প্রস্তাবনাটি পাস হয়।

সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে মন্ত্রিপরিষদের জেনারেল সেক্রেটারিয়েটের একটি বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস।

এই বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মান অনুসারে এই প্রস্তাবনায় পরিবারের সদস্যদেরকে নিয়ে থাকতে বিদেশি কর্মীদের যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটিকে আয়ের মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।

আরও বলা হয়, বিদেশি কর্মীদের পারিবারিক স্থিতিশীলতা এবং সামাজিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরেকটি লক্ষ্য হলো, পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম এমন দক্ষ কর্মীরা যেন দেশটিতে কাজ করতে আগ্রহী হয়।

বিবৃতিটিতে বলা হয়, দেশের বাসিন্দাদেরকে দেয়ার সেবাগুলোর পরিমাণ ও মান বাড়ানোর লক্ষ্যে একটি গবেষণা পরিচালনার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরির বাজারে বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের মতো বিষয়গুলো এসব সেবার অন্তর্ভুক্ত।

সংযুক্ত আরব আমিরাতকে প্রতিভাবানদের সুযোগ সৃষ্টির কেন্দ্রভূমি হিসেবে নিশ্চিত করতে বিদেশি কর্মীদেরকে এসব সুবিধা দিলো দেশটির মন্ত্রিপরিষদ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত