আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

খাসোগির সন্তানদের অর্থ দিয়েছে সৌদি আরব

খাসোগির সন্তানদের অর্থ দিয়েছে সৌদি আরব

সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাসোগির সন্তানদের সৌদি কর্তৃপক্ষ মাল্টিমিলিয়ন ডলার মূল্যের বাড়ি দিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ তাদের প্রতি মাসে কয়েক হাজার ডলারও দিচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। খবর এএফপির।

সৌদি সরকারের কট্টর সমালোচক খাসোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যার পর তার দেহ কেটে টুকরো টুকরো করা হয়। রিয়াদ থেকে ১৫ সদস্যের একটি দল সেখানে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। তার লাশ এখনো উদ্ধার করা যায়নি। ওয়াশিংটন পোস্ট জানায়, ‘খাসোগির পরিবারে সঙ্গে সৌদি সরকারের সমঝোতায় পৌঁছানোর অংশ হিসেবে’ তার দুই ছেলে ও দুই মেয়েকে এই অর্থ দেয়া হচ্ছে।

পত্রিকাটি আরো জানায়, বন্দর নগরী জেদ্দায় খাসোগির সন্তানদের ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দেয়া হয়েছে। খাসোগির বড় ছেলে সালেহ সৌদি আরবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যান্য সন্তানদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের বাস করছেন তারা সৌদি আরবে তাদের বাড়ি বিক্রি করে দেবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, খাসোগির সন্তানরা প্রতি মাসে ১০ হাজার ডলার বা এককালীন প্রত্যেকে এক কোটি ডলার করে পেতে পারেন।

সৌদি আরব প্রাথমিকভাবে জানায় যে এই হত্যার ব্যাপারে তারা কিছুই জানে না। তবে পরে স্বীকার করে যে দুর্বৃত্ত এজেন্টরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত