আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সেরা প্রথম শ্রেণীর স্বীকৃতি পেল এমিরেটস

সেরা প্রথম শ্রেণীর স্বীকৃতি পেল এমিরেটস

এয়ারলাইনের ক্ষেত্রে ২০১৯ ট্রিপ এডভাইজর ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডসে এমিরেটসের প্রথম শ্রেণী শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে শ্রেষ্ঠ আঞ্চলিক বিজনেস শ্রেণী, মধ্যপ্রাচ্যের সেরা প্রথম শ্রেণী এবং ভ্রমণকারীদের পছন্দের তালিকায় মধ্যপ্রাচ্যের অন্যতম এয়ারলাইনের স্বীকৃতিও পেয়েছে এমিরেটস। গত ১২ মাস ধরে ট্রিপ এডভাইজর ভ্রমণকারীদের এয়ারলাইন রেটিং, রিভিউর সংখ্যা ও গুণগতমান বিবেচনা করে বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোকে পুরস্কৃত করেছে ট্রিপ এডভাইজর সংস্থাটি।
এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট টিম ক্লার্ক এ প্রসঙ্গে বলেন, “এমিরেটসের প্রথম শ্রেণী পণ্যটি একটি এন্ড টু এন্ড অভিজ্ঞতা। ফ্লাইটে আরোহনের পূর্বে সোফের চালিত এয়ারপোর্ট ট্রান্সফার, স্বতন্ত্র চেক ইন কাউন্টার, বিশেষ এমিরেটস লাউঞ্জ থেকে শুরু করে ফ্লাইট চলাকালীন বিভিন্ন আরামদায়ক ব্যবস্থা ও সেবা।”
এমিরেটসে প্রথম শ্রেণীর সেবাকে একটি প্রিমিয়াম ভ্রমণ অভিজ্ঞতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিভিন্ন উদ্ভাবনী ব্যবস্থা যেমন ব্যক্তিগত স্যুইট, ইন-ফ্লাইট শাওয়ার স্পা, অনবোর্ড লাউঞ্জসহ আকাশ পরিবহন শিল্পে প্রথমবারের মতো প্রবর্তিত অনেক কিছুই এর মধ্যে অন্তর্ভূক্ত। এমিরেটসের সর্বশেষ প্রথম শ্রেণী কেবিনে অন্তর্ভূক্ত হয়েছে সম্পূর্ণভাবে ঘেরাও করা ব্যক্তিগত স্যুইট। মার্সিডিজ- বেঞ্জ দ্বারা অনুপ্রাণিত এই স্যুইটে রয়েছে মেঝে থেকে সিলিং পর্যন্ত স্লাইডিং দরজা, আকর্ষণীয় ডিজাইন, নরম চামড়া দ্বারা তৈরি আসন, উচ্চ প্রযুক্তির নিয়ন্ত্রণ প্যানেল এবং মুড লাইটিং।

শেয়ার করুন

পাঠকের মতামত