আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাখাইনে এবার সেনাবাহিনীর হেলিকপ্টার হামলা, ৫ মুসলমান নিহত

রাখাইনে এবার সেনাবাহিনীর হেলিকপ্টার হামলা, ৫ মুসলমান নিহত

সহিংসতায় বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন প্রদেশে এবার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। সামরিক হেলিকপ্টার থেকে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো ওই হামলায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৩ জন।

তবে মিয়ানমার সেনাবাহিনীর এক মুখপাত্র এই হামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মেজর জেনারেল তুন তুন নাই বলেছেন, হামলার অভিযোগের ব্যাপারে যথাসময়ে সঠিক তথ্য প্রকাশ করবে সেনাবাহিনী।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে বৈশ্বিক নজরে আসে ২০১৭ সালে; ওই সময় দেশটির সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ওপর বিদ্রোহীগোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর সেনাবাহিনী রক্তাক্ত অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের হাত থেকে বাঁচতে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ বলছে, মিয়ানমার ইচ্ছাকৃতভাবে বিশ্বের সবচেয়ে নিপীড়িত এবং রাষ্ট্রহীন এই গোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান পরিচালনা করেছে।

সম্প্রতি দেশটির সেনাবাহিনী রাখাইনের অপর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে। এই গোষ্ঠীর অধিকাংশ সদস্যই জাতিগত রাখাইন বৌদ্ধ।

রাখাইনের কিন তুয়াং গ্রামের কমিউনিটি নেতা জাকির আহমেদ বার্তাসংস্থা রয়টার্সকে টেলিফোনে বলেন, সামরিক বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন আমাদের গ্রামের। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ হামলা হয়।

তিনি বলেন, ‘লোকজন গ্রামের বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না। তারা ভীত-সন্ত্রস্ত্র।’

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের সময় রাখাইনের বুথিডংয়ের অনেক বাড়ি-ঘর ধ্বংস করা হয়। তবে বুধবারের সামরিক হামলায় এই গ্রামের বাসিন্দারাও হতাহত হয়েছে।

রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত সব বিদ্রোহী গোষ্ঠীকে মিশিয়ে দেয়ার ডাক দিয়েছেন দেশটির নেতারা। কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন মানবিক দাতা সংস্থাকে রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না; ফলে ওই এলাকায় আরো বেসামরিক হতাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান স্টিফেন সাকালিয়ান বলেন, তাদের সংস্থার একটি প্রতিনিধি দল বুথিডং হাসপাতাল পরিদর্শন করেছে; যেখানে হামলায় আহত ১৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের জরুরি অস্রোপচার প্রয়োজন।

শেয়ার করুন

পাঠকের মতামত