আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুরগিছানা বাঁচাতে জমানো ১০ টাকা নিয়েই হাসপাতালে ছোট্ট শিশু

মুরগিছানা বাঁচাতে জমানো ১০ টাকা নিয়েই হাসপাতালে ছোট্ট শিশু

বিশ্বজুড়ে যখন মনুষ্যত্বের ভাণ্ডারে টান পড়ছে বলেই সবার ধারণা, তখন একটি শিশু প্রমাণ করে দিয়েছে, মানুষেরই তো মনুষ্যত্ব থাকে। দুর্ঘটনায় মৃত একটি মুরগিছানাকে বাঁচানোর জন্য যে ভাবে আপ্রাণ চেষ্টা করে গেল শিশুটি, তা দেখে হতবাক হয়েছে বিশ্ব। সামাজিক যোগাযোগমাধ্যমেই যেন আদরে ভরিয়ে তুলছে তাকে।

শিশুটির বয়স মাত্র ৬ বছর। ভারতের মিজোরামের সাইরাঙের বাসিন্দা ওই শিশুটির নাম ডেরেক সি লালছানহিমা। সম্প্রতি বাই-সাইকেল চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি মুরগিছানার ওপর দিয়ে সাইকেলটা চালিয়ে ফেলে ডেরেক। সাইকেলের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই মুরগিছানাটি।

অন্য কোনো শিশু হলে হয়তো মুরগি মালিকের ভয়ে পালিয়েই যেত। কিন্তু ডেরেক না পালিয়ে বরং উদ্বিগ্ন হয়ে পড়ে। বিষয়টাকে পাত্তা না দিয়ে সাইকেল নিয়ে চলে যেতে পারেনি সে। সাইকেল থেকে নেমে তৎক্ষণাৎ মুরগিছানাটাকে হাতে তুলে নেয়। মুরগিছানাটি আসলে তার আগেই মারা গিয়েছিল। ফলে ডেরেক হাতে তুলে নিলেও মুরগিছানাটি নড়াচড়া করছিল না। কিন্তু সে তা বুঝতে পারেনি। কী করবে প্রথমে তা-ও বুঝে উঠতে পারছিল না সে। মুরগিছানাটি নিয়ে সে বাড়িতে ফিরে আসে।

ডেরেকের বাবা প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলেন, মুরগিছানাটি আর বেঁচে নেই। কিন্তু ছেলের আবেগে তিনি কোনো বাধা দিতে চাননি। বরং তাঁর পরামর্শেই ডেরেক বাড়ির কাছেই একটি হাসপাতালে মুরগিছানাটি নিয়ে যায় চিকিৎসার জন্য। সাথে নিয়ে যায় তার সঞ্চয়ের ১০ টাকা।

এক হাতে মুরগিছানা এবং আরেক হাতে ১০ টাকা নিয়ে সে হাসপাতালে ঢুকে একটি নার্সকে পেয়ে সব কথা খুলে বলে। কিন্তু হাসপাতালে তো মরা মুরগিছানাকে জ্যান্ত করার কোনো চিকিৎসা নেই। তাই তাকে সেখান থেকে বিফল মনোরথ হয়ে বের হয়ে আসতে হয়।

চিকিৎসা দিতে না পারলেও নার্সের মন ছুঁয়ে যায় ডেরেকের সরলতা। এক হাতে ১০ টাকা এবং অন্য হাতে মুরগিছানা নিয়ে ওই ছবিটা সে নার্সই তুলেছিলেন। সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নার্সের তোলা ওই ছবিটা ফেসবুকে শেয়ার করেন ডেরেকের প্রতিবেশী সাংমা।

তবে হাল ছাড়তে রাজি হয়নি ডেরেক। হাসপাতালে কেউই চিকিৎসা করছেন না দেখে, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে ডেরেক। তারপর বাবার কাছে চেয়ে একটি ১০০ টাকার নোট নিয়ে আবারো হাসপাতালের দিকে রওনা দেয়। মুরগিছানাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায় সে। এক পর্যায়ে বাধ্য হয়ে নাছোড়বান্দা ছেলেকে সত্যি কথাটা বলে দেন ডেরেকের বাবা।

এ ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকের পোস্ট সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘তার খাঁটি এবং সৎ হৃদয়ের উপর ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ুক।’ কেউ কেউ তো তার মধ্যেই ঈশ্বরকে দেখেছেন। আবার কেউ লিখেছেন, ‘আমাদের সকলেরই ওর থেকে শেখা উচিত।’

শেয়ার করুন

পাঠকের মতামত