আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় ট্যারেন্টের বিরুদ্ধে ৫০খুনের অভিযোগ

নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় ট্যারেন্টের বিরুদ্ধে ৫০খুনের অভিযোগ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে ৫০ জনকে খুন ও ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ট্যারেন্টকে আদালতে হাজির করে এসব অভিযোগ দায়ের করা হবে। বার্তা সংস্থা এপি ও ইউএনবি এ তথ্য দিয়েছে।

গত ১৫ মার্চ শুক্রবারের জুমার নামাজের সময় ওই উগ্রবাদী শ্বেতাঙ্গ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ৫০ জন নিহত ও অর্ধশতাধিক গুলিবিদ্ধ হন। নৃশংস ওই হত্যাকাণ্ডের দিনই প্রধান সন্দেহভাজন হিসেবে ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক ট্যারেন্টকে আটক করা হয়।

বিচারক বলেছেন, ‘আগামী শুক্রবার ট্যারেন্ট আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না। তবে তিনি নিজেকে উপস্থাপন করার ইচ্ছার কথা জানিয়েছেন।’ ক্রাইস্টচার্চ মসজিদে হামলার আসামিকে শুক্রবার দ্বিতীয়বার আদালতে হাজির করা হবে।

এর আগে হামলার পরদিন ১৬ মার্চ তাকে ক্রাইস্টচার্চ জেলা আদালতে হাজির করা হয়। সে সময় তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। পুলিশ তার বিরুদ্ধে আরো অভিযোগ দাখিলের পরিকল্পনা করেছে।

গত ১৫ মার্চ টেস্ট খেলার জন্য ক্রাইস্টচার্চেই অবস্থান করছিল বাংলাদেশ ক্রিকেট দল। জুমার নামাজ আদায়ের জন্য ওই মসজিদেই রওনা দেন তামিম-মুশফিকরা। তবে পথেই এক নারী তাঁদের সাবধান করে দেন। পরে ক্রিকেটাররা দ্রুত হোটেলে ফিরে যান।

শেয়ার করুন

পাঠকের মতামত