আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ম্যালপাসই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

ম্যালপাসই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের শীর্ষ পদে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ম্যালপাসকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

বিশ্বব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী পর্ষদের সদস্যরাও শুক্রবার সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হিসেবে তাকে মেনে নিয়েছেন।

ট্রাম্পের অনুগত এই ম্যালপাস ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।

বিবিসি জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ম্যালপাস। তিনি পাঁচ বছর এ পদে বহাল থাকবেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মনোনীত হওয়ার পর নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী ও ক্ষমতাসীন রিপাবলিকান দলের নেতা ম্যালপাস।

প্রসঙ্গত, মেয়াদ পূর্ণ হওয়ার তিন বছর আগেই গত ৭ জানুয়ারি জিম ইয়ং কিম আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

২০১২ সাল থেকে বিশ্বব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছিলেন  তিনি। এরপর ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন জিম এবং ২০২২ সাল তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

জিমের আকষ্মিক পদত্যাগের পর বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নিয়ে শুরু হয় জল্পনা।

গত ফেব্রুয়ারিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ম্যালপাসের নাম ঘোষণা করেন ট্রাম্প। আর তখন থেকেই এ নিয়ে সমালোচনা শুরু হয়। বিশ্বব্যাংক, আইএমএফ নিয়ে বিতর্কিত মন্তব্য করা এই মার্কিন অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংকের ভূমিকা খর্ব করতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

চীনের মতো মধ্যম আয়ের দেশগুলোকে কম ঋণ দেয়া উচিত কিংবা ঋণ দেয়ার ক্ষেত্রে আরও সংযমী হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। এই দেশগুলো অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী বলে যুক্তি দেন ম্যালপাস।

বিভিন্ন সময়ে চীনকে ঋণ দেয়ার ক্ষেত্রে বিরোধিতাও করেন তিনি। চীনকে ঋণ দেওয়া ঠেকাতে বিশ্ব ব্যাংককে চাপ প্রয়োগকারী ম্যালপাস গত বছর সংস্থার ঋণ বিতরণ পদ্ধতির সংস্কার আলোচনায় সক্রিয় ভূমিকা রাখেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট মোকাবেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়। আর তহবিলের সবচেয়ে বড় যোগানদাতা হিসেবে যুক্তরাষ্ট্রই সব সময় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে একজনকে বেছে নেয়। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট তারা পছন্দের ব্যক্তিকে এ পদে নিয়োগ দেন। যদিও এ বিষয়ে লিখিত কোনো চুক্তি নেই।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত