আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরানে বন্যায় মৃত ৭০

ইরানে বন্যায় মৃত ৭০

ইরানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০ এ দাঁড়িয়েছে। প্রবল বন্যার কারণে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক শহর ও গ্রাম খালি করে ফেলা হয়েছে। শনিবারও ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের সুসানগার্দ শহরের ৫০ হাজার বাসিন্দা ঝুঁকির মুখে ছিল। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহেই প্রদেশের ৭০ টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। এছাড়া পানির দ্রুত প্রবাহের জন্য বড় নদীগুলোর বাঁধ খুলে দেওয়া হয়েছে।

প্রাদেশিক গভর্নর ঘোলামরেজা শারিয়াতি বলেছেন, ‘খালি করে ফেলার আদেশ দেওয়া হয়েছে এবং আমরা নারী ও শিশুদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছি। তবে উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য আমরা পুরুষ ও তরুণদের থেকে যাওয়ার আহ্বান জানিয়েছি।’

টেলিভিশনে আরো জানানো হয়েছে, প্রতিবেশী প্রদেশ লরেস্টানের সাত গ্রামে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এই গ্রামগুলো থেকে বাসিন্দাদের  সরিয়ে নেওয়া হবে।

গত ১৯ মার্চ থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় আক্রান্ত হয়েছে এক হাজার ৯০০ শহর, উপশহর ও গ্রাম। হাজার হাজার সড়ক, সেতু ও ভবন বিধ্বস্ত হয়েছে। প্রায় ৮৬ হাজার লোক জরুরি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে প্রায় এক হাজার জনকে হেলিকপ্টার দিয়ে আক্রান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি সংকটের মুখে রয়েছে। এ কারণে বন্যার কারণে সৃষ্ট সংকট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ত্রাণ সংস্থাগুলোকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত