আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লিবিয়া থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক বাহিনী

লিবিয়া থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক বাহিনী

লিবিয়া থেকে আন্তর্জাতিক বিভিন্ন বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী ত্রিপোলির দখলকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার পরিপ্রেক্ষিতে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, তারা মার্কিন বাহিনীর বেশকিছু কন্টিনজেন্ট অন্যত্র সরিয়ে নিয়েছে। ভারত তাদের শান্তিরক্ষীদের তিউনিসিয়ায় সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে।

জেনারেল হাফতারের বিদ্রোহী বাহিনী পূর্ব দিক থেকে ত্রিপোলির দখল নিতে অগ্রসর হয়েছে। জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী হাফতারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা অভিযোগ করেছেন এবং বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যার পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতা চলে আসছে।

চারদিন আগে হাফতারের বাহিনী অভিযান শুরু করে এবং রাজধানীর উপকণ্ঠে লড়াই করছে। এতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে থাকায় আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তাদের কর্মকর্তাদের সরিয়ে নিতে শুরু করে।

আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের দায়িত্ব পালনকারী ইউএস আফ্রিকা কমান্ড জানিয়েছে, ‘ক্রমবর্ধমান অস্থিরতার’ কারণে সাময়িকভাবে একটি কন্টিনজেন্ট অন্যত্র সরিয়ে নিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তারা জানায়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, লিবিয়ার পরিস্থিতি হঠাৎ করে অশান্ত হয়ে ওঠায় শান্তিরক্ষী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ১৫ টি ইউনিটের পুরো কন্টিনজেন্ট ত্রিপোলি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত