আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চলতি মাসেই পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: পাক পররাষ্ট্রমন্ত্রী

চলতি মাসেই পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: পাক পররাষ্ট্রমন্ত্রী

চলতি মাসেই  ভারত নতুন করে পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।  এ সংক্রান্ত‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য’ পাকিস্তান পেয়েছে বলেও রোববার দাবি করেছেন তিনি ।

কুরেশি জানিয়েছেন, ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে এ হামলা হতে পারে । এ ব্যাপারে উদ্বেগের কথা পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে জানিয়েছে।

মুলতানে সাংবাদিকদের পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের ওপর ভারত নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে সে ব্যাপারে আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে। আমাদের তথ্য অনুযায়ী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে এ হামলা হতে পারে।’

পাকিস্তানের কাছে কী ধরণের প্রমাণ রয়েছে এবং কী করে তিনি হামলার সময় নিশ্চিত হচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত জানাননি কুরেশি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশবাসীর সঙ্গে এ তথ্য ভাগ করে নিতে চান বলে জানিয়েছেন তিনি।

ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় গাড়িবোমা হামলায় ভারতের ৪০ নিরাপত্তা রক্ষী নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এর দায় স্বীকার করে। এই  হামলার প্রতিক্রিয়ায় ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলার দাবি করে ভারতীয় বিমান বাহিনী। পরের দিন ভারতের একটি বিমানকে ভূপাতিত করে এর পাইলটকে আটক করে পাকিস্তান ।

শেয়ার করুন

পাঠকের মতামত