আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টজেন নিয়েলসেন পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত অভিবাসন নীতির বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, সাময়িকভাবে ক্রিস্টজেনের স্থলাভিষিক্ত হচ্ছেন কেভিন ম্যাকালিনান। কেভিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার পদে নিযুক্ত ছিলেন। খবর বিবিসির।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কাজ করাকে ‘সম্মানজনক’ বলে জানিয়েছেন ক্রিস্টজেন। তবে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, 'সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমি যখন যোগদান করেছিলাম তখন থেকে যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি সুরক্ষিত।'

ট্রাম্পের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সফরের কয়েকদিনের মাথায় নিয়েলসন পদত্যাগ করলেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের ঠেকাতে ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ক্রিস্টজেন।

২০১৭ সালের জানুয়ারিতে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলির স্থলাভিষিক্ত হন তিনি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ক্রিস্টজেনের সম্পর্কের অবনতি ঘটছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত