আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তিন দশক পর ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট বশির

তিন দশক পর ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট বশির

সেনাবাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হলেন তিন দশক আগে অভ্যুত্থানের মাধ্যমে সুদানের প্রেসিডেন্ট পদ দখলকারী ওমর আল বশির৷ তিন দশক আগে ওমর আল বশিরও অভ্যুত্থানের মাধ্যমে সুদানের প্রেসিডেন্ট পদ দখল করেছিলেন। খবর রয়টার্স, ডিপিএ, এপি, এএফপির।

প্রেসিডেন্টের বিরুদ্ধে টানা বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার সুদানের প্রতিরক্ষামন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট আওয়াদ ইবনে আউফ জানান, সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল এবং বশিরকে গ্রেপ্তার করেছে৷

রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে সামরিক পোশাক পরিহিত আওয়াদ ইবনে আউফ বলেন, ‘‘দুই বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ গঠন করা হবে৷''

আগামী তিন মাসের জন্য সুদানে জরুরি অবস্থা জারির পাশাপাশি অনির্দিষ্ট সময়ের জন্য রাতে কারফিউ জারি থাকবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ৷

একইসঙ্গে সংবিধান স্থগিতের পাশাপাশি দেশের সীমান্ত ও আকাশপথ অনির্দিষ্টকাল বন্ধ থাকার ঘোষণা সেনাবাহিনী দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷

১৯৮৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেন বশির৷ সুদানের দারফুরে কয়েক বছরের সংঘাতে তিন লাখ মানুষ নিহত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হন ৭৫ বছর বয়সি এই নেতা৷

অতি মাত্রায় মূল্যস্ফীতির মধ্যে হঠাৎ করে রুটির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ডিসেম্বরে রাজধানী খার্তুমসহ সুদানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়৷ বশির সরকারের অব্যবস্থাপনাকে খাদ্য সংকট ও প্রায় ৭০ ভাগ মূল্যস্ফীতির জন্য দায়ী করেন বিক্ষোভকারীরা৷

এরপর দ্বিতীয় দফায় গত শনিবার থেকে রাজধানী খার্তুমের সেনা সদর দপ্তরের সামনে টানা বিক্ষোভ শুরু করে হাজার হাজার মানুষ৷ বশিরকে ক্ষমতাচ্যুত করতে সেনা হস্তক্ষেপের দাবি জানানো হয়েছিল ওই বিক্ষোভ থেকে৷

প্রেসিডেন্টের বাসভবন এলাকায় ওই বিক্ষোভের মধ্যে মঙ্গলবার সংঘর্ষে ছয় জন সেনা সদস্যসহ ১১ জন নিহত হন৷ ডিসেম্বর থেকে এই বিক্ষোভ-সংঘর্ষে সুদানে অর্ধ-শতাধিক নিহত হয়েছেন৷

নানা জল্পনা-কল্পনার মধ্যে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে ‘জরুরি ঘোষণা' আসার খবর আসে বিভিন্ন মাধ্যমে৷ শেষ পর্যন্ত বশির সরকারেরই প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর সিদ্ধান্তগুলোর ঘোষণা দেন৷

বশিরের ৩০ বছরের শাসনামলে নানামুখী আন্তর্জাতিক চাপে ছিল সুদান৷ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র সরকার ‘সন্ত্রাসের মদদদাতা' তালিকায় অন্তর্ভূক্ত করে তাঁর সরকারকে৷ এর চার বছর পর সুদানের উপর অবরোধ আরোপ করে ওয়াশিংটন৷

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত