আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্যালিফোর্নিয়া থেকে আকাশে উড়লো বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ

ক্যালিফোর্নিয়া থেকে আকাশে উড়লো বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ

বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রথমবারের মতো আকাশে উড়েছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমির একটি বিমান ঘাঁটি থেকে এটি আকাশে উড়ে। দুই ঘণ্টার ফ্লাইট শেষে আবার ঘাঁটিতে ফিরে আসে এই বিমান।

শনিবারের পরীক্ষামূলক ফ্লাইটে উড়োজাহাজটির গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৮৯ মাইল এবং এটি ১৭ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়। দৈত্যাকার এই উড়োজাহাজটির নাম রাখা হয়েছে ‘রক’।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে ছয়টি ইঞ্জিন রয়েছে এবং সব মিলিয়ে এর ওজন প্রায় ২ লাখ ২৬ হাজার ৮০০ কেজি। এর ডানার বিস্তারও খুব কম নয়, দৈর্ঘ্যে ৩৮৫ ফুট। সব মিলিয়ে এটাই বিশ্বের বৃহত্তম বিমান।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত পল অ্যালেনের কোম্পানি স্ট্রাটোলঞ্চ এই উড়োজাহাজটি তৈরি করেছে। সাদা এই উড়োজাহাজটির দুই ডানার দৈর্ঘ্য একটি আমেরিকান ফুটবল মাঠের সমান।

এই উড়োজাহাজটি তৈরি করা হয়েছে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য। এখন স্যাটেলাইট বসানো হয় রকেট দিয়ে উৎক্ষেপণের মাধ্যমে। কিন্তু স্ট্রাটোলঞ্চের পরিকল্পনা হচ্ছে, এই বিশাল উড়োজাহাজে করে স্যাটেলাইটকে প্রায় দশ কিলোমিটার উঁচুতে তুলে তারপর পৃথিবীর কক্ষপথে ছেড়ে দেয়া হবে।

এর ফলে স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ অনেক কমে আসবে বলে মনে করা হচ্ছে। ২০২০ সাল নাগাদ স্ট্রাটোলঞ্চ এই উড়োজাহাজ ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত