আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে মুসলিম ভোটারদের হুমকি: মানেকাকে কারণ দর্শানোর নোটিশ

ভারতে মুসলিম ভোটারদের হুমকি: মানেকাকে কারণ দর্শানোর নোটিশ

মুসলিম ভোটারদের হুমকি দেয়ায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সুলতানপুরের জেলা প্রশাসক এই নোটিশ পাঠিয়েছেন। একইসঙ্গে নির্বাচন কমিশনেও পুরো ঘটনার বিবরণ পাঠানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশে নেতিবাচক কথা বলেছেন মানেকা গান্ধী। এরপরই তাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

নির্বাচনী প্রচারণায় শুক্রবার মানেকা গান্ধী বলেন, মুসলিম ভোটাররা তাকে ভোট যদি না দেন, তবে তাদের কোনও কাজ করার আগে তিনি ভেবে দেখবেন। অর্থাৎ ভোট না দিলে মুসলমানদের জন্য কাজ করবেন না তিনি।

মানেকার এই বক্তব্য নিয়েই পরবর্তীতে সমালোচনা শুরু হয়। সমালোচনাকারীরা বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী আরও একবার প্রমাণ করলেন, বিজেপি সংখ্যালঘুদের বিরোধী। কেউ কেউ আবার তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগও তোলেন। এসব কারণেই শেষ পর্যন্ত মানেকা কারণ দর্শানোর নোটিশ পান।

অবশ্য নোটিশ পাওয়ার পর মানেকা বলছেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি এসব কথা এভাবে বলেননি। বিরোধীরা তার বক্তব্যকে টুইস্ট করেছে বলে দাবি মানেকার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত