আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্প ‘ঠিক পথে’ এলে বৈঠকে বসবেন কিম

ট্রাম্প ‘ঠিক পথে’ এলে বৈঠকে বসবেন কিম

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এলেই কেবল তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তৃতীয় আরেকটি বৈঠকে বসতে রাজি আছেন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের এ মন্তব্য ছাপা হয়েছে।

দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এ নেতা তার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘সঠিক পথে’ এসে একটি ‘ন্যায্য’ ও উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য চুক্তি নিয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।

ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আরও বৈঠকের সম্ভাবনা আছে মন্তব্য করেন। এর একদিন পরই কিমেরও বৈঠকের বিষয়ে এ আগ্রহের কথা জানা গেল।

কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সত্যিই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি চায় কি না, ভিয়েতনামের বৈঠক তা নিয়ে ‘দৃঢ় সন্দেহ’ সৃষ্টি করেছে বলে সম্প্রতি কিমও মন্তব্য করেছেন।

গণমাধ্যমটিতে উত্তরের শীর্ষ নেতা বলেন, ‘উভয়পক্ষ মেনে নিতে পারে এমন শর্ত ও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তৃতীয় কোনো সম্মেলনের প্রস্তাব দেয়, তাহলে আমরা তাদের আরেকটি সুযোগ দেয়ার ব্যাপারে আগ্রহী। সর্বোচ্চ চাপ দিয়ে আমাদের অধীনস্ত করা যাবে, এমনটা ভেবে থাকলে যুক্তরাষ্ট্র ভুল করবে।’ যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক’ মধ্যস্থতার ধরণ বদলাতেও আহ্বান জানিয়েছেন কিম।

ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের টানাপোড়েন চললেও ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এখনও ‘চমৎকার’, বলেছেন উত্তরের এ শীর্ষ নেতা। নতুন কোনো সম্মেলনের প্রস্তাবনা দিতে যুক্তরাষ্ট্রকে এ বছরের শেষ পর্যন্ত সময় দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এর মধ্যেই ওয়াশিংটন নতুন পরিকল্পনা হাজিরের ‘সাহসী সিদ্ধান্ত’ নেবে বলে আশাবাদ কিমের।

কিম ও ট্রাম্প গত বছরের ১২ জুন সিঙ্গাপুরে প্রথমবার একত্রিত হয়েছিলেন। ভিয়েতনামের হ্যানয়ে চলতি বছরের ২৭-২৮ ফেব্রুয়ারিতে দু’জনের দ্বিতীয় বৈঠকটি কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের পদক্ষেপ নিয়ে মতবিরোধে ভেস্তে যায়। গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো ভেঙে ফেলার বদলে উত্তর কোরিয়া তাদের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞার প্রত্যাহার দাবি করায় কিমের সঙ্গে বৈঠকটি ছেড়ে চলে এসেছিলেন ট্রাম্প। পিয়ংইয়ং মার্কিনের এ ভাষ্য প্রত্যাখ্যান করে বলে, সব নয়, তাদের দাবি ছিল কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের।

গত মাসে উত্তরের উপ-পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সুন-হুই ভিয়েতনাম বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘গুণ্ডাদের মতো ছিল’ বলে অভিযোগ করেছিলেন। হ্যানয়ে ওয়াশিংটন ‘সুবর্ণ সুযোগ’ হারিয়েছে বলেও ধারণা তার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত