আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ফেরদৌসের ভিসা বাতিল, অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ

ফেরদৌসের ভিসা বাতিল, অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ

তৃণমূলের প্রচারমঞ্চে ভারত গিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা ফিরদৌস। ঘটনার পূর্ণ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ফিরদৌস আহমেদের বিজনেস ভিসা বাতিল করল দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷

একইসঙ্গে ফিরদৌসকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশও জারি করা হয়েছে৷ ভিসার গুরুত্বপূর্ণ নিয়ম ভাঙায় তাকে কালোতালিকাভুক্ত করা হয়েছে৷

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, পয়লা বৈশাখ, ১৪ এপ্রিল রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন অভিনেতা ফিরদৌস৷ এভাবে ভিসায় ভারতে গিয়ে রায়গঞ্জে তৃণমূলের প্রচার মঞ্চে উঠে বিপাকে পড়েছেন ফিরদৌস।

বিজেপির দাবি, বাংলাদেশের অভিনেতা টুরিস্ট ভিসা নিয়ে এসে এভাবে ভোটে প্রচার করতে পারেন না। এতে যেমন নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে, তেমনই ভিসার শর্তও লঙ্ঘন হয়েছে।

মঙ্গলবার, সিইও দফতরে গিয়ে বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে গ্রেফতারের দাবিও জানান বিজেপি নেতারা।

উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব করে কমিশন। অন্যদিকে অভিযোগ পেয়ে ফিরদৌসকে দেশে ফিরতে নির্দেশ দেয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ৷

সিনেমার শুট্যিংয়ের জন্য বিজনেস ভিসায় ভারতে গিয়েছিলেন ফিরদৌস৷ অভিযোগ পেয়ে তদন্তে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও৷ রাজ্যের বিদেশি নথিভুক্তিকরণের অফিস থেকেও রিপোর্ট চেয়ে পাঠায় MHA। এদিন সন্ধ্যায় সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷

বিদেশি নাগরিক হয়ে ভোটের প্রচারে সামিল হওয়ায় বাংলাদেশের অভিনেতা ফিরদৌসের ভারতে প্রবেশই নিষিদ্ধ করে দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অবিলম্বে তাকে ভারত ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত