আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নটর ডেমের পুনর্নির্মাণ করতে চান ম্যাক্রন

নটর ডেমের পুনর্নির্মাণ করতে চান ম্যাক্রন

অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালের পুনর্নির্মাণের কাজ পাঁচ বছরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এছাড়া জাতীয় প্রতীকের এই পুনর্নির্মাণ কাজে ফরাসি জনগণ ঐক্যবদ্ধভাবে অংশ নিবে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত নটর ডেম ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড ঘটে। সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে টেলিভিশনে ভাষণ দেওয়ার সূচি বাতিল করে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন ম্যাক্রন। ওই  সময় তিনি ঐতিহ্যবাহী ক্যাথেড্রালটি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ম্যাক্রন বলেছেন, আমরা নটর ডেমকে আরও সুন্দর করে পুনর্নির্মাণ করবো এবং আমি পাঁচ বছরের মধ্যেই এটি শেষ করতে চাই, আমরা এটা করতে পারবো।’

তিনি বলেন, ‘এই বিপর্যয়কে একতাবদ্ধ হওয়ার সুযোগে পরিণত করা আমাদের ওপর নির্ভর করছে, আমরা কী হয়েছি ও কী হতে পারি এবং যেভাবে আছি তার চেয়ে ভালো থাকতে পারি তার ওপর এর প্রতিফলন ঘটবে। আমাদের জাতীয় প্রকল্প ঘিরে ঐক্যের সূত্র খুঁজে নেওয়া আমাদের ওপরই নির্ভর করছে।’

 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত