আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইতালিতে বারবিকিউয়ের আগুন থেকে দাবানল, দুই শিক্ষার্থীকে ২৭ মিলিয়ন ইউরো জরিমানা

ইতালিতে বারবিকিউয়ের আগুন থেকে দাবানল, দুই শিক্ষার্থীকে ২৭ মিলিয়ন ইউরো জরিমানা

বারবিকিউ তৈরির জন্য জ্বালানো আগুন থেকে দাবানলের সূত্রপাত হওয়ায় ইতালির দুই শিক্ষার্থীকে ২৭ মিলিয়ন ইউরো জরিমানা করেছে দেশটির ফরেস্ট্রি সার্ভিস।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গত ৩০ ডিসেম্বর ইতালির উত্তরাঞ্চলের লেক কমো’র কাছাকাছি অবস্থিত একটি বাগানে বারবিকিউ তৈরির জন্য আগুন জ্বালায় তারা।

আরও জানায়, ঝড়ো হাওয়ায় এই আগুনের স্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ে বনটির এক হাজার হেক্টরের বেশি পরিমাণ জায়গার গাছগাছালি পুড়ে যায়। পার্শ্ববর্তী গ্রাম সরিসোর বেশ কয়েকটি ঘোড়াসহ একাধিক গৃহপালিত প্রাণি মারা যায় এবং বিভিন্ন ধরনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।

গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা হলেন অ্যালেসিও মলটেনি এবং ড্যানিয়েল বরঘি। তাদের উভয়ের বয়স ২২ বছর। তাদের বারবিকিউ তৈরির আগুন থেকে এই দাবানলের সূত্রপাত হওয়ায় তারা ‘গভীরভাবে দুঃখবোধ’ করেন।

এই বিষয়ে মলটেনি বলেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই। এমনকি আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য নিজেদেরকেই আগুনের মধ্যে ঠেলে দিই। তাদের দাবি, তাদেরকে বলির পাঁঠা করা হয়েছে। কারণ দাবানলের মতো ছড়িয়ে পড়া আগুনের উৎস অন্য কোথাও।

মলটেনির আইনজীবী আইভানা অ্যানোম্যালি স্থানীয় সংবাদপত্র লা স্ত্যাম্পা’কে বলেন, এই দুই তরুণের প্রত্যেককে ১৩.৫ মিলিয়ন ইউরো জরিমানা করার কোনও মানেই হয় না। সবচেয়ে বড় কথা হলো তাদের এই পরিমাণ অর্থ পরিশোধ করার সক্ষমতা নেই।

দেশটির ফরেস্ট্রি সার্ভিসের এক ফরেনসিক তদন্ত অনুসারে, বরঘির দাদার বাগানে অভিযুক্ত দুই তরুণের জ্বালানো আগুন থেকেই দাবানলের সূত্রপাত হয়। পুড়ে যাওয়া জায়গার প্রতি বর্গমিটারে থাকা সম্পদের পরিমাণ অনুসারে তাদেরকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ফরেস্ট্রি সার্ভিস।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত