আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাংলাদেশিসহ ৫৯ জন অভিবাসী গ্রিসে আটক

বাংলাদেশিসহ ৫৯ জন অভিবাসী গ্রিসে আটক

বাংলাদেশিসহ ৫৯ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে গ্রিসের পুলিশ।

শুক্রবার বিকেলে দেশটির থেসালোনিকি শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বের হাইওয়েতে একটি ট্রাক থামিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রিক পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজ এজেন্সি কোম্পানি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ট্রাকটিতে বুলগেরিয়া থেকে চুরি হওয়া একটি লাইসেন্স প্লেট থাকায় এটিকে থামায় গ্রিক পুলিশ। বুলগেরিয়া থেকে একাধিক লাইসেন্স প্লেট চুরি হওয়ার বিষয়ে অবগত ছিল তারা।

শনিবার গ্রিক পুলিশ জানায়, ট্রাকটিতে নিরোধক সামগ্রীর বেশ কয়েকটি বাক্সের পেছনে লুকিয়ে ছিল এই ৫৯ অভিবাসী।

এসব অভিবাসীর অর্ধেক সোমালিয়ার নাগরিক। এছাড়া আছে বাংলাদেশ, আফগানিস্তান, মিশর, ইরিত্রিয়া, ইরাক, ফিলিস্তিন ও সুদানের নাগরিক।

পুলিশ অভিবাসীদের বরাত দিয়ে জানায়, তাদের প্রত্যেকে তুরস্কে এক পাচারকারীকে এক হাজার ৫০০ করে ইউরো দেয়। এই পাচারকারী তাদেরকে নৌকায় গ্রিসে পৌঁছে দিতে ট্রাকটিতে উঠতে সাহায্য করে।

এই ঘটনায় বুলগেরিয়ার নাগরিক ৬১ বছর বয়সী ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত