আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সাপের ভয়ে অফিসে যেতে পারছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট

সাপের ভয়ে অফিসে যেতে পারছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট

সাপের ভয়ে অফিসে যেতে পারছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহ। এজন্য বাসায় বসেই অফিস করছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা স্মিথ টোবি জানিয়েছেন, বুধবার ভবনটির অভ্যর্থনা এলাকার দেয়ালের একটি গর্ত থেকে দুটো কালো সাপ বের হয়ে আসে। স্থানীয় গণমাধ্যমে কর্মচারীদের তোলা একটি ভিডিওতে দেখা গেছে দুটি সাপ ধীরে ধীরে নড়ছে।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি স্মিথ টোবি জানান, যতদিন না গোটা অফিসের নিরাপত্তা পুনর্বিবেচনার কাজ শেষ হচ্ছে, ততদিন অফিসে আসবেন না প্রেসিডেন্ট উইয়াহ।

লাইবেরিয়ায় বেশ কিছু বিষাক্ত সাপের বসবাস। স্বাভাবিকভাবেই দেশের প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না কেউ। এজন্য প্রেসিডেন্ট আপাতত বাড়িতে বসেই কাজ চালিয়ে যাচ্ছেন।

টোবি বলেন, প্রেসিডেন্টের এই কার্যালয়টি অনেক পুরনো ভবন যার পানি বা পয়নিষ্কাশন ব্যবস্থা থেকে সাপ দুটি এসেছে বলে ধারণা করা হচ্ছে। গর্তে ধোঁয়া দিয়ে তাদের বের করে আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সাপগুলো এখনও ভবনে আছে কিনা তা বোঝা যাচ্ছে না। এজন্য ২২ এপ্রিল পর্যন্ত সবাইকে দূরে থাকতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত