আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

এবার ফেরদৌস সম্পর্কে কথা বললেন মোদি!

এবার ফেরদৌস সম্পর্কে কথা বললেন মোদি!

চলমান লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে নিবাচনী প্রচারণা চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমদ।

এবার সরাসরি নাম উল্লেখ না করলেও ফেরদৌসের সমালোচনা কলেছেন ভারতের প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার এক নির্বাচনী প্রচারণায় মোদি বিষয়টিকে তৃণমূলের খারাপ অবস্থার নিদর্শন বলেই তুলে ধরেন। বুনিয়াদপুরের এক নির্বাচনীয় জনসভায় বক্তব্য দেয়ার সময় মোদি বলেন, তৃণমূলের অবস্থা এখন খুবই খারাপ। বিদেশ থেকে লোক এনে নির্বাচনী প্রচারণা চালানোতে সেটিই প্রমাণ হচ্ছে। অথচ ভারতের ইতিহাসে কখনোই বিদেশীদের নিয়ে এসে প্রচারণা চালানোর নজির ছিল না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে মোদি বলেন, তৃণমূলের ভোট ব্যাংকের জন্য যে কোনো কাজ করতে পারেন মমতা।
মমতাকে কড়া ভাষায় আক্রমণ করে মোদি এ জনসভায় আরো বলেন, বাংলার মানুষ এখন পরিবর্তন চায়। রাজ্যে উন্নয়ন নেই। যুবকরা চাকরি পাচ্ছেন না। সন্ত্রাস চলছে। তৃণমূল চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এ সরকার থেকে মুক্তির জন্য এখন বিজেপিকে ভোট দিতে হবে বলে উল্লেখ করেন বিজেপির এই শীর্ষ নেতা বলেন, দিদির স্বপ্নে স্পিড বেকার পড়ে গিয়েছে। পিসি ভাইপো মিলে বাংলার সর্বনাশ করছেন।

বাংলার ভোটারদের মন জিততে বুনিয়াদপুরের সভায় বেশ কিছু সময় বাংলা ভাষণ দেন মোদি। তিনি বলেন, এই বৈশাখের তীব্র দাবদাহ উপেক্ষা করেও হাজার হাজার মানুষ এই সভায় এসেছেন। বিজেপির প্রচারে মানুষ অংশ নিচ্ছেন।

নরেন্দ্র মোদি বলেন, পুরো দেশ বলছে পশ্চিমবঙ্গে নতুন কিছু হতে চলেছে। বাংলায় বিজেপির সমর্থনের ঢেউ বইছে। বিজেপির জনসমর্থন দেখে দিদির ঘুমে স্পিড বেকার পড়ে গিয়েছে।

এদিকে ফেরদৌস সম্পর্কে মুখ খুলেছেন তার অনেক দিনের সহকর্মী ঋতুপর্নাও। তিনি বলেন, আমার বিশ্বাস, আইনটা জানা ছিল না তার (ফেরদৌসের)। ভারতীয় ওই আইন বিষয়ে জ্ঞান থাকলে এভাবে প্রচারণায় অংশ নিতেন না তিনি। তার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এ বিষয়টা বিবেচনায় রাখা উচিত।

উল্লেখ্য, ৫০টিরও বেশি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস । এর মধ্যে ১৫টি চলচ্চিত্রে তিনি ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন। সে হিসাবে ঋতুপর্ণার সঙ্গে ফেরদৌসের ভালো বন্ধুত্ব রয়েছে।

সম্প্রতিক ভারতের নির্বাচনী প্রচারণায় তৃণমূলের পক্ষে অংশ নিয়ে বেশ সমালোচিত হন ঢাকার চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। বিষয়টি দেশটির প্রশাসনের নজরে এলে ‘কালো তালিকাভুক্ত’ হয়ে ভিসা বাতিল হয় তার। ১৬ এপ্রিল রাতেই ঢাকা ফিরতে হয় তাকে ।

দেশে ফেরার পরেও সমালোচনা ও তিরস্কার পিছু ছাড়েনি ফেরদৌসের। এ অবস্থায় ভুল করেছেন স্বীকার করে জাতির কাছে ক্ষমাও চেয়েছেন ফেরদৌস। তিনি বলেন, আবেগতাড়িত হয়ে ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত