আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শ্রীলঙ্কায় সিরিজ হামলায় বিশ্বনেতাদের শোক-নিন্দা

শ্রীলঙ্কায় সিরিজ হামলায় বিশ্বনেতাদের শোক-নিন্দা

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০৭ জন নিহত ও অন্তত ৪৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর দেশটিতে কারফিউ জারি হয়েছে এবং বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ আছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কায় ভয়াবহ এই হামলায় ইতোমধ্যে শোক ও নিন্দা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এর মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ আরও অনেকে।

ট্রাম্প এক টুইট বার্তায় লেখেন, হামলায় নিহত ও আহতদের প্রতি শোক প্রকাশ করছি। সাহায্যের জন্য আমরা তৈরি আছি। যদিও ট্রাম্পের এই বার্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কারণ তিনি নিহতের সংখ্যাটি ভুল লিখেছিলেন।

দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা লেখেন, পর্যটক এবং ইস্টার পালনকারীদের ওপর হামলা মানে পুরো মানবজাতির ওপর হামলা। আমরা শ্রীলঙ্কার মানুষদের পাশে আছি এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি।

মোদি টুইট করেছেন, শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এই অঞ্চলে (দক্ষিণ এশিয়া) এমন বর্বরতার কোনও জায়গা নেই। শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশে আছে ভারত। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত