আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শ্রীলঙ্কায় চার্চে ফের হামলার চেষ্টা

শ্রীলঙ্কায় চার্চে ফের হামলার চেষ্টা

শ্রীলঙ্কায় রোববার সিরিজ বোমা হামলায় বহু হতাহতের ঘটনার পর আবারো সেখানে হামলার চেষ্টা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানী কলম্বোর কোচচিকাদের সেইন্ট অ্যান্থনি চার্চের বাইরে জামপেত্তাহ সড়কে একটি গাড়িতে বিস্ফোরক পাওয়া যায় বলে জানিয়েছে শ্রীলঙ্কার ডেইলি মিরর।

খবর পেয়ে সে দেশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্যরা সোমবার বিকেল ৪টার দিকে গাড়িতে রেখেই বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান।

এতে গাড়িতে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

এছাড়া দেশটির ম্যানার সিটির একটি বাগান থেকে ড্রামভর্তি বিস্ফোরক উদ্ধার করার খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার সানডে টাইমস জানিয়েছে, ওই এলাকার বাসিন্দারা বাগানে বিস্ফোরক ভর্তি ড্রাম দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে ধ্বংস করে দেয়।

এর আগে, রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন গির্জায় ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় ২৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় পাঁচশ। নিহতদের মধ্যে ৩২ বিদেশি নাগরিক রয়েছেন।

রোববার সকালে এই সেইন্ট অ্যান্থনি চার্চেই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেয়ার করুন

পাঠকের মতামত