আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

শ্রীলঙ্কায় রোববার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে পর্ব চলাকালে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে । এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে ৫০০ তে দাঁড়িয়েছে। সোমবার শ্রীলংকার পুলিশ সদর দপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।  লংকান পররাষ্ট্রমন্ত্রীও নিহতের সংখ্যা ২৯০ তে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ ভারতীয় রয়েছেন।

রোববার সকাল সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে একযোগে বোমা হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘন্টা পর আরও দুটি স্থানে হামলার ঘটনা ঘটে। সপ্তম বিস্ফোরণটি ঘটে কলম্বোতে জাতীয় জাদুঘরের কাছে একটি হোটেলে। ওই ঘটনায় দুজন নিহত হয়।  অষ্টম বিস্ফোরণের ঘটনা ঘটে কলম্বোর উত্তরে ওরুগদাওয়াত্তা উপশহরে। হামলায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম।

শেয়ার করুন

পাঠকের মতামত