আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলাদেশি অভিনেত্রী রোজী আফসারীর জন্মদিনে গুগলের ডুডল

বাংলাদেশি অভিনেত্রী রোজী আফসারীর জন্মদিনে গুগলের ডুডল

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রোজী আফসারীর সম্মানে তার জন্মদিন উপলক্ষে ডুডল প্রকাশ করেছে সার্চজায়ান্ট গুগল। রোজী আফসারী রোজী সামাদ নামেও বেশ পরিচিত।

১৯৪৯ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রখ্যাত এই অভিনেত্রীর ৭৩তম জন্মদিন।

সোমবার রাত ১২টার পর থেকেই চোখে পড়ছে বিশেষ এই ডুডল। গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল প্রখ্যাত এই অভিনেত্রীর মুখ। ঐতিহ্যবাহী পোশাকে বেশ পরিপাটি দেখাচ্ছে তাকে। চুলের খোঁপায় গুঁজে দেয়া ফুল। বাংলা ও উর্দু সিনেমাতে অভিনয় করেছেন প্রখ্যাত এই অভিনেত্রী। সেটি বোঝাতে ৭৩তম জন্মদিন বাংলা ও উর্দু হরফে লেখা হয়েছে।

১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় শুরু করেন রোজী আফসারী। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ চলচ্চিত্রে অভিনয় করে।

প্রায় চার দশক ধরে এই অভিনেত্রী প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু ছবি রয়েছে।

২০০৭ সালে মাত্র ৫৭ বছর বয়সে ইন্তেকাল করেন রোজী আফসারী।

বিশেষ কোনো দিবস, কোনো ব্যক্তির জন্মদিন উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল।

শেয়ার করুন

পাঠকের মতামত