আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিজস্ব প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল পরীক্ষা করল পাকিস্তান

নিজস্ব প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল পরীক্ষা করল পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বিধ্বংসী ও ভূমিতে হামলায় সক্ষম ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। মঙ্গলবার উত্তর আরব সাগরে দ্রুত হামলায় সক্ষম বা ফাস্ট অ্যাটাক ক্রাফট একটি জাহাজ থেকে এই পরীক্ষা চালানো হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) অধিদফতর এ খবর জানিয়েছে।

নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যের বিবরণ দিতে গিয়ে এক বিবৃতিতে দেশটি বলছে, ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যথাযথভাবে হামলা চালাতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র। এতে বলা হয়, জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা পাকিস্তানের নৌবাহিনীর সক্ষমতার বিশ্বাসযোগ্য প্রমাণ। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প নতুনমাত্রা পেয়েছে।

এতে আরও বলা হয়, এ প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতাই ফুটে উঠেছে নতুন এ পরীক্ষার মাধ্যমে। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ঘটনায় সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের নৌবাহিনীর উপপ্রধান অ্যাডমিরাল খালিম শওকত। প্রকল্পটির প্রকৌশলী ও গবেষকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হামলায় ব্যবহৃত দ্রুতগামী জাহাজ থেকে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। উত্তর আরব সাগরের একটি যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূমি থেকে লক্ষ্যবস্তুতে সফল ভাবে আঘাত হেনেছে। শুধু তাই নয়, মুহূর্তে তা ধ্বংস করে দিয়েছে বলেও পাকিস্তানের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে পাকিস্তান নৌবাহিনীর তরফে আরও জানানো হয়েছে যে, এই ক্ষেপণাস্ত্র দিয়ে সাগর থেকে সাগরে বা সাগর থেকে ভূমির লক্ষ্যবস্তুতে হামলা করা যাবে।

দেশীয় প্রযুক্তিতে এই মিসাইল তৈরি করেছে পাকিস্তান নৌবাহিনী। নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে পাকিস্তানের নৌবাহিনীর প্রস্তুতি এবং আধুনিক অস্ত্র নির্মাণের সক্ষমতা ফুটে উঠেছে। গত ২৪ ঘণ্টা আগেই পাকিস্তানের উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হবে বলে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়। আর এরপরেই অত্যাধুনিক এই মিসাইলের পরীক্ষা চালানো হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত