আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা কমানো হলো শতাধিক

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা কমানো হলো শতাধিক

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের দিন বোমা হামলায় নিহতের সংখ্যা বাড়তে বাড়তে ৩৫৯ জন হয়। কিন্তু এই সংখ্যা শতাধিক কমিয়ে ২৫৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, মন্ত্রণালয়টির দাবি এটি গণনার ভুল।

দেশটির সরকারি কর্মকর্তা মতে, রাজধানী কলম্বো এবং পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়া শহরের তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই দেশটির নাগরিক।

এছাড়া নিহতদের মধ্যে কয়েক ডজন বিদেশি এবং নয় সন্দেহভাজন হামলাকারী আছেন। এসব হামলায় আহত হয়েছেন কয়েকশ’।

দেশটির পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং এসব হামলার সঙ্গে জড়িত সাত জনের ছবি প্রকাশ করেছে। পুলিশ হামলার পর থেকে এ পর্যন্ত ৭০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

হামলার বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পরও ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো। এদিকে দেশটির চার্চগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন শ্রীলঙ্কার তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় বোমা হামলা হয়। হামলার তিনদিন পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

শেয়ার করুন

পাঠকের মতামত