আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শ্রীলঙ্কার মুসলিমদেরকে আগামীকালের জুমার নামাজ মসজিদে না আদায়ের অনুরোধ সরকারের

শ্রীলঙ্কার মুসলিমদেরকে আগামীকালের জুমার নামাজ মসজিদে না আদায়ের অনুরোধ সরকারের

শ্রীলঙ্কার মুসলিমদেরকে আগামীকালের জুমার নামাজ মসজিদে আদায় না করার জন্য অনুরোধ করেছে দেশটির মুসলিম রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড পোস্টস মন্ত্রণালয়।

বৃহস্পতিবার জারি করা একটি বিবৃতিতে মন্ত্রণালয়টির মন্ত্রী এম. এইচ. এ. হালিম এই অনুরোধ করেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম আদা দেরানা।

তিনি মুসলিমদেরকে শুক্রবারের জুমার নামাজ জামায়াতে আদায়ের পরিবর্তে মাতৃভূমির শান্তি ও নিরাপত্তার স্বার্থে নিজেদের বাড়িতে আদায় করার অনুরোধ করেন।

মন্ত্রী বলেন, এটা ক্যাথোলিক কমিউনিটির প্রতি সংহতির জানানোর প্রতীক এবং নির্মম সন্ত্রাসীদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ।

ইস্টার সানডের দিনে সংঘটিত হামলায় জড়িত গোষ্ঠীটি আগামীকাল শুক্রবার দেশটির একাধিক মসজিদে হামলা করতে পারে বলে জানতে পেরেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পুজিথ জয়াসুন্দর।

দেশটির প্রেসিডেন্টের সিকিউরিটি ডিভিশন, স্পেশাল সিকিউরিটি ডিভিশন এবং প্রধানমন্ত্রীর সিকিউরিটি ডিভিশনকে চিঠিটি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।

এছাড়া জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) প্রিয়ান্থা জয়াকোডির সই করা এই চিঠিতে।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন শ্রীলঙ্কার তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় বোমা হামলা হয়।

এসব হামলায় এ পর্যন্ত ৩৫৯ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার তিনদিন পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

শেয়ার করুন

পাঠকের মতামত