আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শ্রীলঙ্কায় হামলার সময় মূলহোতাও নিহত হয়েছে

শ্রীলঙ্কায় হামলার সময় মূলহোতাও নিহত হয়েছে

শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে সিরিজ বোমা হামলার মূলহোতাও হোটেলে আক্রমণের সময় নিহত হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

তিনি জানান, মৌলবাদ প্রচারক জাহরান হাশিম রাজধানীতে শাংরি লা হোটেলে নিহত হয়েছে।

সিরিসেনা বলেন, কলম্বোর বিখ্যাত পর্যটক হোটেল শাংরি-লাতে হামলার নেতৃত্ব দিচ্ছিলো জাহরান হাশিম। তার সঙ্গে ইলহাম নামে দ্বিতীয় এক আত্মঘাতী হামলাকারীও ছিলো।

শ্রীলঙ্কার নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে সিরিসেনা জানান: ইসলামিক স্টেটের ১৩০ জনের মতো জঙ্গি রয়েছে শ্রীলঙ্কায়। এদের মধ্যে ৭০ জনকে খুঁজছে সেখানকার পুলিশ।

প্রেসিডেন্ট সিরিসেনা স্পষ্ট করে বলেননি জাহরান হাশিম শাংরি-লা হোটেলের হামলায় ঠিক কী ভূমিকা পালন করেছিলো।

এই হামলার জন্য শ্রীলঙ্কার কর্তৃপক্ষ স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠী ‘ন্যাশনাল তৌহিদ জামাত’কে দায়ী করছে।

জাহরান হাশিম শ্রীলঙ্কার একজন কট্টরপন্থী জঙ্গি মুসলিম নেতা। শ্রীলঙ্কায় বেশ কিছু বুদ্ধ মূর্তির মুখ বিকৃত করার ঘটনায় তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে। কোনো কোনো ভিডিওতে জাহরান হাশিম অমুসলিমদের বিরুদ্ধে সহিংস হামলার ডাক দেন।

ইস্টার সানডের সন্ত্রাসী হামলার পর ইসলামিক স্টেট তার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে সাতজনসহ জাহরান হাশিমকে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা যায়।

তবে ভিডিওতে একমাত্র জাহরান হাশিম ছাড়া অন্যদের মুখ ঢাকা ছিল। তাদেরকে সেদিনের আত্মঘাতী হামলাকারী বলে মনে করা হচ্ছে।

২১ এপ্রিল সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। এ ঘটনায় আহত হন ৫শ’রও বেশি।

হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত