আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিয়ানমারে আরসার ভয়াবহ হামলা

মিয়ানমারে আরসার ভয়াবহ হামলা

মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু উপশহরে সেনা টহলের গাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা)।

হামলায় এক পুলিশ এক অফিসার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম দ্যা ইরাওয়াদ্দি। তবে আরসা হামলার পুরো ভিডিও প্রকাশ করে একাধিক মিয়ানমার সেনাকে হত্যা করার দাবি করেছে।

আরসা এই হামলায় পাহাড়ের চূড়া থেকে শক্তিশালী বোমা হামলা চালিয়ে মিয়ানমার সেনা টহলের গাড়ি বিধ্বস্ত করার পাশাপাশি পাহাড়ের নিচে থেকে ভারি অস্ত্র দিয়ে ওই সেনা টহল গাড়িতে হামলা চালায়। হামলার ভিডিওতে আরসার প্রধান আবু উম্মর জুনুনি ও আতাউল্লাহকে দেখা গেছে।

মিয়ানমানের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৪ এপ্রিল সকালে মংডু উপশহর থেকে পুলিশ অফিসারদের নিয়ে একটি ভ্যান ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় পাহাড়ের চূড়া থেকে গাড়িটি টার্গেট করে বোমা হামলা চালানো হয়। একই সাথে রাস্তার দুই পাশ থেকে গুলি চালায় আরসার সদস্যরা। পুলিশ ভ্যানের চালক ল্যান্স কর্পোরাল শিন হতেত হামলায় নিহত হয়। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এই হামলায় কেউ নিহত হয়নি, চালক সামান্য আহত হয়েছেন।

এ ঘটনার পর ওই অঞ্চলে মিয়ানমার আর্মির (তাতমাদো) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, এ নিয়ে আরসা চলতি বছর তিনটি হামলা চালালো। জানুয়ারিতে মংদুর ওয়াট কিন গ্রামের কাছে বিস্ফোরণ ঘটায় আরসা। এতে ছয় পুলিশ অফিসার এবং পুলিশের এক কর্নেল আহত হন। এর পাঁচ দিন পর ওয়াই লার তুয়াং গ্রামে আরেক হামলায় তিন পুলিশ অফিসার আহত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত