আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এক সময় ভারতে ছিল শ্রীলঙ্কায় হামলার মূল হোতা

এক সময় ভারতে ছিল শ্রীলঙ্কায় হামলার মূল হোতা

শ্রীলঙ্কায় ইস্টার সানডের ভয়াবহ বোমা হামলার ঘটনার প্রধান সন্দেহভাজন জাহরান হাশিম অনেক দিন ভারতে ছিল। দ্বীপ দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় ইংরেজী দৈনিক দ্য হিন্দু জানিয়েছে একথা। শুক্রবার লঙ্কান সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ‘উল্লেখযোগ্য সময় তিনি দক্ষিণ ভারতে’ অবস্থান করেছেন। দুই বছর আগে সে ভারত ত্যাগ করে।

তদন্ত কর্মকর্তারা রোববারের সিরিজ বোমা হামলার জন্য প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন ন্যাশনাল তৌহিদ জামাত নামের একটি সংগঠনের নেতা জাহরান হাশিমকে। হামলায় আড়াইশোর বেশি লোক মারা গেছে, যাদের মধ্যে ৪৫ শিশু ও ৪০ জন বিদেশী নাগরিক ছিলেন।

দুইদিন পর এক ভিডিও প্রকাশ করে ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রবাদী সংগঠন আইএস। ভিডিওতে নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে হাশিম হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদের মুখ কাপড়ে ঢাকা ছিলো। তবে হামলার পর তদন্ত কর্মকর্তারা এক নারী সহ নয় জন সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আমরা হামলার বিষয়টি আইএস স্টাইল হিসেবে ধরে নিচ্ছি। আমরা আরো সন্দেহ করছি ওই যুবকদের কেউ কেউ ভারতের প্রশিক্ষণ নিয়েছেন, সম্ভবত তামিলনাড়ুতে।’

ভারতীয় কর্মকর্তারা হাশিমের ভারতে যাওয়ার বিষয়ে মন্তব্য করেননি, তবে যে যুবকদের সাথে তার অনলাইনে যোগাযোগের প্রমাণ পাওয়া যায় তারা ভারতীয় বংশোদ্ভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হাশিমের ফেসবুক পেজের একশ’র বেশি ফলোয়ারের বিষয়ে তদন্ত করা হয়েছে। হাশিমের মতাদর্শ বিষয়ক ভিডিওগুলো এমন সময় পাওয়া গেছে যখন ভারতীয় কর্তৃপক্ষ একটি গ্রুপের সাত সদস্যকে জেরা করছিলো। ওই গ্রুপের সদস্যরা আইএসের বিষয়ে সহানুভূতিশীল ছিলো। ২০১৮ সালের সেপ্টম্বরে তাদের গ্রেফতার করা হয়েছে তামিলনাড়ুর কম্বাইতোরে শহর থেকে। ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে এমন সন্দেহে তাদের আটক করা হয়। ওই গ্রুপটির নেতা হাশিমের ফলোয়ার ছিলো বলে জানতে পেরেছে তদন্তকারীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত