আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় ভোট গণনা করতে গিয়েই ২৭২ জনের মৃত্যু!

ইন্দোনেশিয়ায় ভোট গণনা করতে গিয়েই ২৭২ জনের মৃত্যু!

ইন্দোনেশিয়ায় কর্মকর্তারা বলছেন, দেশটির নির্বাচনে লাখ লাখ ভোট হাতে গুণতে গিয়ে তাদের ২৭০ জনেরও বেশি কর্মী মারা গেছে। তারা বলছেন, এরা মূলত দীর্ঘ সময় ধরে করা কাজের অতিরিক্ত চাপ থেকে অবসাদজনিত কারণে মারা গেছেন। খবর বিবিসির।

দেশটির নির্বাচন কমিশন কেপিইউর একজন কর্মকর্তা ও মুখপাত্র আরিফ প্রিও সুসান্ত বলেছেন, কাজের চাপে তাদের আরো ১,৮৭৮ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৭ এপ্রিল। এই ভোট গণনা ও নজরদারিতে সাহায্য করছে প্রায় ৭০ লাখ মানুষ।

অত্যন্ত গরমের মধ্যে তাদেরকে সারা রাত ধরে কাজ করতে হচ্ছে।

২৬ কোটি মানুষের এই দেশটিতে এবারই প্রথমবারের মতো একসাথে প্রেসিডেন্ট, জাতীয় সাধারণ ও আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হলো।

অর্থ সাশ্রয়ের লক্ষ্যেই এসব নির্বাচন এবার একসাথে আয়োজন করা হয়।

ভোটারের সংখ্যা ১৯ কোটিরও বেশি। আর ভোট কেন্দ্র ছিল আট লাখেরও বেশি।

নির্বাচন কমিশন বলছে, ভোটারদেরও ৮০ শতাংশেরও বেশি এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

বলা হচ্ছে, নির্বাচনী কাজের এসব কর্মীদের বেশিরভাগই অস্থায়ী কর্মী।

নির্বাচন কমিশন কেপিইউর মুখপাত্র বলছেন, তাদের মধ্যে ২৭২ জন মারা গেছে এবং অতিরিক্ত পরিমাণ কাজ-জনিত অসুস্থতাই তাদের মৃত্যুর কারণ।

নিহত এসব কর্মীর পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

বলা হচ্ছে, এর পরিমাণ হতে পারে পরিবার-প্রতি দুই হাজার থেকে আড়াই হাজার ডলার।

এই অর্থ একজন কর্মীর এক বছরের সর্বনিম্ন মজুরির সমান।

সমালোচকরা বলছেন, সবগুলো নির্বাচন একসাথে করে বিচক্ষণতার পরিচয় দেয়নি সরকার। তারা বলছেন এতো বিশাল কর্মযজ্ঞের জন্যে প্রয়োজনীয় লোকবলও কর্তৃপক্ষের ছিল না।

এখনও ভোট গণনা শেষ হয়নি।

নির্বাচন কমিশন বলছে, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ করে তারা আগামী ২২শে ফলাফল ঘোষণা করবেন।

তবে তার আগে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোভো সুবিয়ান্তো দুজনেই নিজেদেরকে বিজয়ী হিসেবে দাবি করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত