আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে অনেকদিন ধরেই রোজেনস্টেইনের সম্পর্ক ভালো ছিল না। রোজেনস্টেইন তার পদত্যাগপত্রে লিখেছেন, আগামী ১১ মে থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চান।

মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার পদত্যাগপত্রে আরও লিখেন, আমরা কোনও ভয় বা কাউকে আনুকূল্য প্রদর্শন ছাড়াই আইন বাস্তবায়ন করি, কারণ উপযুক্ত দলিল-প্রমাণ সামনে আসার পর পক্ষপাতদুষ্ট আচরণ করা যায় না।

ট্রাম্প এর আগে রোজেনস্টেইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন এবং একবার টুইটারে এমন একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রোজেনস্টেইন কারাভোগ করছেন।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হাতে নিয়োগ পেয়েছিলেন রড রোজেনস্টেইন। গত মাসে উইলিয়াম বারকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়ার পরই রোজেনস্টেইন পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছিল।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সংক্রান্ত রবার্ট মুলার প্রতিবেদন নির্বিঘ্নে প্রকাশ করার কাজে নবনিযুক্ত বারকে সহযোগিতা করার জন্য রোজেনস্টেইন এক মাস দেরিতে পদত্যাগ করলেন।
গত বছরের সেপ্টেম্বরে রোজেনস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। সে সময় দৈনিক নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে দাবি করে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পাঁয়তারা করছেন।
সূত্রটির বরাত দিয়ে দৈনিকটি জানায়, ট্রাম্প যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য সে বিষয়টি প্রমাণ করার জন্য রোজেনস্টেইন গোপনে ট্রাম্পের বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করছেন। তিনি এও বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে এ কাজ করতে নিষেধ করা হয়নি। অবশ্য খবরটি প্রকাশিত হওয়ার পর রোজেনস্টেইন এ অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত