আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত ব্রিজ উন্মুক্ত হচ্ছে

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত ব্রিজ উন্মুক্ত হচ্ছে

ভ্রমণ পিপাসুদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন স্থান। সেটি হচ্ছে- যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত ব্রিজ। ১৭ মে থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে শিকলের সাহায্যে ঝোলানো এ স্কাইব্রিজটি। পর্যটকরা পায়ে হেঁটেই পার হতে পারবেন ঝুলন্ত এ ব্রিজ।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেনেসির রিসোর্ট শহর গেটলিনবার্গের ধোঁয়াটে পাহাড়ি অঞ্চল জুড়ে তৈরি করা হয়েছে ৬৮০ ফুট বিস্তৃত এ ঝুলন্ত ব্রিজটি।

তবে যদি উচ্চতায় কারো ভয় থেকে থাকে, তাহলে সাবধান! কারণ ব্রিজটির মেঝের মধ্যাংশ কাচ দিয়ে তৈরি। তাই ১৪০ ফুট উচ্চতার এ ব্রিজটির নীচে কি আছে, তা স্পষ্টভাবেই দেখতে পারবেন এটির উপরে থাকা পর্যটকরা।

গেটলিনবার্গের স্কাই লিফট পার্কের নতুন সংযোজন হিসেবেই তৈরি করা হয়েছে এ ঝুলন্ত ব্রিজটি। এ পার্কের অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো ‘চেয়ার লিফট’, যেটিতে চড়ে যাত্রীরা পাহাড়ের প্রায় ৫০০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারবেন।

পার্কের ওয়েবসাইটে তারা জানায়, এ ব্রিজটি পারাপারে পথচারীদের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাছাড়া চমকপ্রদ এ ব্রিজটি পারাপারের সময় ইচ্ছেমত ছবিও তুলতে পারবেন তারা। স্কাই ব্রিজটি যারা নির্মাণ করেছেন তাদের দাবি, এটিই উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত ব্রিজ।

অন্যদিকে কানাডার কেলোওনা পাহাড়ের ঝুলন্ত ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ৮০০ ফুটেরও বেশি।

তবে বিশ্বের সবজেয়ে বড় ঝুলন্ত ব্রিজ হচ্ছে সুইজারল্যান্ডের চার্লেস কুনেন। ২০১৭ সালে উন্মুক্ত করা এ ব্রিজটির দৈর্ঘ্য এক হাজার ৬২১ ফুট, আর প্রায় উচ্চতা ২৭৯ ফুট।

শেয়ার করুন

পাঠকের মতামত