আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে মাওবাদীদের হামলায় ১৬ নিরাপত্তাকর্মী নিহত

ভারতে মাওবাদীদের হামলায় ১৬ নিরাপত্তাকর্মী নিহত

ভারতের মহারাষ্ট্রে বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাওবাদীদের হামলায় ১৬ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বুধবার রাজ্যটির গাদচিরোলি জেলায় নিরাপত্তা কর্মীদের গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। এপ্রিলে লোকসভা নির্বাচন শুরুর পর থেকে জেলাটিতে এ পর্যন্ত তিনবার হামলা করলো মাওবাদীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলাকে ‘ঘৃণ্য’ অভিহিত করে বলেছেন, হামলায় জড়িতদের ক্ষমা করা হবে না।

ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকায় পুলিশের গাড়িতে ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এ এলাকায় মাওবাদীদের শক্ত ঘাঁটি রয়েছে।

পুলিশ কর্মকর্তা শৈলেশ বালকাওয়াদে বলেন, মঙ্গলবার রাতে অন্তত ২৫টি গাড়িতে মাওবাদীরা আগুন ধরিয়ে দেয়। গাড়িগুলো গাদচিরোলির কুরখেদায় রাস্তার পাশে পার্কিং করা ছিল।রাত সাড়ে ৩টার দিকে কেরোসিন ঢেলে গাড়িগুলোতে আগুন ধরানোর কয়েক ঘণ্টার মধ্যেই মাওবাদীরা পুলিশের গাড়িতে হামলা করে। এতে চালকসহ ১৬ জন নিহত হয়েছেন।

১ মে মহারাষ্ট্রের প্রতিষ্ঠাদিবস পালিত হচ্ছিল। এরমধ্যেই এমন ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা।

এনডিটিভি বলছে, ২০১৮ সালের এপ্রিলে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদীদের ৪০ সদস্য নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতেই হামলা চালিয়েছে তারা।

গত ১১ এপ্রিল লোকসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণের দিন গাদচিরোলিতে এক বুথের পাশে আইইডির বিস্ফোরণ ঘটানো হয়।তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।এই হামলার একদিন আগে একই জেলায় আইইডির বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য গুরুতর আহত হন।

গত ৯ এপ্রিল ছত্তিশগড়ের দানতেওয়াদা জেলায় আইইডি বিস্ফোরণে বিজেপির এক আইনপ্রণেতা ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত